ওয়ালী মাহমুদ খানকে সম্মাননা স্মারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২৭ জুন ২০২১, ০৮:৪৫ পিএম
মুজিব শতবর্ষ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর নাটক-চলচিত্রে অভিনয়ের বিশেষ অবদানের জন্য ফতুল্লা থানা আওয়ামীলীগ এর সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা ওয়ালী মাহমুদ খানকে সম্মাননা স্বারক ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
এসময় স্মৃতি চারণ করে এই অভিনেতা ও রাজনীতিবিদ বলেন, আমি ওয়ালী মাহমুদ খান বীর মুক্তিযোদ্ধা বিএলএফ ডেপুডি কমান্ডার। দীর্ঘ পাঁচল্লিশ বৎসর নাটকের সাথে জড়িত ছিলাম। তিন তিন বার উপজেলার শ্রেষ্ট নাট্য অভিনেতার পুরষ্কার পেয়েছি। প্রায় দুইশত নাটকে আমি অভিনয় করেছি। এবং চলচিত্রের প্রায় পচাত্তরটা সিনেমায় অভিনয় করেছি। এতে উল্লেখ যোগ্যে অনেক ছবি রয়েছে।
এরমধ্যে তমিজউদ্দিন রিজভি পরিচালিত জেলের মেয়ে আমার উল্লেখ যোগ্যে শেষ ছবি। আর সৈয়দ হাসান ইমাম পরিচালিত লাল সবুজের পালা আমার প্রথম ছবি। তবে এখন আমি বয়সেরভারে অভিনয় ঠিক করে করতে পারি না। তবে আমি বঙ্গবন্ধুর আদর্শ ধারন করে আওয়ামীলীগের রাজনিতিতে এখনো সক্রীয় আছি। আপনারা আমার জন্য দোয়া করবেন।


