Logo
Logo
×

নগর জুড়ে

কাউন্সিলর বাবুর আশু রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ জুলাই ২০২১, ০৯:০৪ পিএম

কাউন্সিলর বাবুর আশু রোগমুক্তি কামনায় মসজিদে মসজিদে দোয়া
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার স্ত্রী’র আশু রোগমুক্তি কামনায় বিভিন্ন মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

 

সোমবার ( ৫ জুলাই ) শহরতলী বিভিন্ন এলাকার মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করেন কাউন্সিলর বাবুর শুভাকাঙ্খীগণ। সোমবার বাদ আসর নয়াপাড়া, জল্লার পাড়, পাউকপাড়া, ভূইয়া পাড়া, বৌ বাজার, কাদিরিয়া নগর, হোসাইনী নগর, মাসদাইরসহ বিভিন্ন এলাকার মসজিদে কাউন্সিলর বাবু ও তার স্ত্রী’র সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরআগে গত শনিবার ফতুল্লার মুসলিম নগর ও শহরের ডিআইটি মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  

 

উল্লেখ্য, সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও খাদ্যের ফেরীওয়ালা হিসেবে পরিচিত আব্দুল করিম বাবু। গত বছর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণসহ সচেতন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি। 

 

করোনা পরিস্থিতির পর থেকেই বিভিন্ন ধাপে ১৭নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন