Logo
Logo
×

নগর জুড়ে

কাউন্সিলর বাবু ও তাঁর সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ জুলাই ২০২১, ১১:২১ পিএম

কাউন্সিলর বাবু ও তাঁর সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু ও তার সহধর্মিণীর আশু রোগমুক্তি কামনায় পাইকপাড়া যুব সমাজের উদ্যোগে কাউন্সিলর আব্দুল করিম বাবু ভাই ও তার স্ত্রীর সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

 

বুধবার ( ৭ জুলাই ) বাদ আছর পাইকপাড়া পুলে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময়ে কাউন্সিলর আব্দুর করিম বাবু ও তাঁর সহধর্মিণীর আশু রোগমুক্তি মুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

 

আয়োজনে আমিন ইব্রাহিম, গোলাম মোসাহেদুল্লা রাজন, দাইয়ান প্রধান, মো. ম্যাংগো, রাসেল মোল্লা, ইয়াসিন, মো. সাঈদ, আরাফাত হোসেন সান, সাদেক আলী মনা, চায়না মামুন, মো রবিন প্রমুখ। 

 

উল্লেখ্য, সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ড কাউন্সিলর ও খাদ্যের ফেরীওয়ালা হিসেবে পরিচিত আব্দুল করিম বাবু। গত বছর থেকে করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকেই বিভিন্ন সুরক্ষা সামগ্রী বিতরণসহ সচেতন মূলক কর্মকান্ড পরিচালনা করে আসছেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে জীবনের ঝুঁকি নিয়ে ওয়ার্ডবাসীর সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছেন তিনি।

 

করোনা পরিস্থিতির পর থেকেই বিভিন্ন ধাপে ১৭নং ওয়ার্ডবাসীর মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন কাউন্সিলর বাবু। করোনা পরিস্থিতিতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭ ওয়ার্ডের মধ্যে সবচেয়ে বেশি খাদ্য সামগ্রী বিতরণ করেছিলেন কাউন্সিলর আব্দুল করিম বাবু।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন