Logo
Logo
×

নগর জুড়ে

শিথিল হচ্ছে লকডাউন, তবুও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৩ জুলাই ২০২১, ০৮:৩৮ পিএম

শিথিল হচ্ছে লকডাউন, তবুও দুশ্চিন্তায় ব্যবসায়ীরা
Swapno

আগামী ১৫ জুলাই থেকে ২২ জুলাই পর্যন্ত লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিষয়ে আজ মঙ্গলবার একটি প্রজ্ঞাপনও জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। জানা গেছে, এ সময় স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের পাশাপাশি খোলা থাকবে বিভিন্ন শপিংমল ও দোকানপাট। তাই সরকারের এই সিদ্ধান্তে এক সপ্তাহের জন্য নারায়ণগঞ্জের সকল গুরুত্বপূর্ণ সেক্টরের ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হলেও, দুশ্চিন্তায় আছেন ব্যবসায়ীরা।

 

হতাশা প্রকাশ করে এই জেলার দেশীয় পোশাক শিল্প ও পরিবহনসহ বেশ কয়েকটি ব্যবসায়ী সংগঠনের নেতারা জানান, ঈদের আগে আমরা ৭ দিনের জন্য ব্যবসা শুরু করতে পারবো ঠিকই কিন্তু এতে আমরা এতোদিনের আর্থিক ক্ষতি পুষিয়ে উঠতে পাড়বোনা; উল্টো আরো ক্ষতির মুখে পড়বো। নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সহ-সভাপতি হাসান ঈমাম এ বিষয়ে বলেন, ঈদের আগে আমাদের দোকান মালিকরা মাত্র ৭ দিনের জন্য দোকান খোলা রাখতে পারবে।

 

এরমধ্যে বেচাকেনা করা যাবে ৪ দিন। কিন্তু ৪ দিনে কি দীর্ঘ সময়ের ক্ষতি পুষিয়ে উঠা সম্ভব? বরং দেখা যাবে এই ৪ দিনের জন্য দোকান খুললে, আমাদের যতো পাওনাদার আছে তারা এসে আমাদের টাকার জন্য চাপ দিবে। অন্যদিকে কর্মচারীদের বেতন, ট্যাক্স আর বিদ্যুৎবিল-তো আছেই। তাই আমি মনে করি সরকাকারের যখন-তখন লকডাইন দেয়া আবার তুলে দেওয়ার যেই খেলা চলছে, এটি আমাদের ব্যবসায়ীদের দিন দিন নিস্ব করে দিচ্ছে। শহরের কালীর বাজারে অবস্থিত ফ্রেন্ডস্ মার্কেট’র মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, এক সম্পাহে আর কি বেচাকেনা করা যায়, বলেন?

 

আমরা-তো মালিকরা ভাবছি দোকান খুলবোই না, কারণ এই দুই-তিনদিন প্রতিষ্ঠান চালু রাখলে খাজনার চেয়ে বাজনা বেশি! পাওনাদাররা টাকা চাইবে, কিস্তি দিতে হবে, বিদ্যুৎ বিলের পাশাপাশি আবার স্বাস্থ্যবিধির দোহাই দিয়ে পুলিশ এসে উৎপাত করবে। তাই এক সপ্তাহের জন্য লকডাউন শিথিলের যেই সিদ্ধান্ত এটি আমাদের জন্য আরো বিপদ ডেকে এসেছে। নারায়ণগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক ও বন্ধন পরিবহনের পরিচালক আইয়ুব আলী বলেন, আমাদের পরিবহন সেক্টরে গত এক বছরে যেই ক্ষতি হয়েছে এটি ৭ দিনে কেন; আগামী তিন বছরেও পুরন করা সম্ভব হবেনা।

 

তাই এই অল্প কয়েক দিনের জন্য পরিবহন চালুর যেই সিদ্ধান্ত এটি আমাদের কোন কাজেই আসবেনা। উল্টো সিটি করপোরেশন টোল চাইবে। স্বাস্থ্যবিধি না মানলে পুলিশের পক্ষ থেকে জরিমানা হওয়াসহ আরো অনেক ঝামেলা! বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন সংস্থার সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান বদু বলেন, করোনা আর লকডাউনের কারণে পরিবহন সেক্টরের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে আমাদের লঞ্চ মালিকরা। তাই দীর্ঘদিন লঞ্চ বন্ধ রেখে আমাদের যেই ক্ষতি হয়েছে, তা আমরা ৪-৫দিন লঞ্চ চালিয়ে পুরণ করতে পাড়বোনা। উল্টো আরো ঋণের বোঝা মাথায় নিতে হবে। তাই আমাদের অধিকাংশ মালিকই এবার ঈদে নারায়ণগঞ্জ থেকে দেশের বিভিন্ন স্থানে লঞ্চ চলাচল স্বাভাবিক করতে চাচ্ছেনা।

 

এদিকে নারায়ণগঞ্জ শহরের নয়ামাটিতে অবস্থিত টেক্স-ওয়ার ফ্যাশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, এই লকডাউনের ফলে আমাদের দেশীয় পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলো অনেক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিক্রি না হওয়াতে দেখা যাচ্ছে অনেক প্রতিষ্ঠানে এখনো কোটি কোটি টাকার তৈরী পোশাক মজুদ আছে। এই মাল বিক্রির জন্য অন্ত্যত দুই থেকে তিন মাস সময় লাগবে। তাই এখন ৭ দিনের জন্য সরকার যেই লকডাউন শিথিলের সিদ্ধান্ত নিয়েছে, তা আমাদের কোন কাজে আসবেনা। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন