Logo
Logo
×

নগর জুড়ে

নাসিকের ৬টি হাটে আসতে শুরু করেছে কোরবানীর পশু, দর্শনার্থীদের ভীড়

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ জুলাই ২০২১, ১১:১০ পিএম

নাসিকের ৬টি হাটে আসতে শুরু করেছে কোরবানীর পশু, দর্শনার্থীদের ভীড়
Swapno

মুসলমান ধর্মালম্বীদের দ্বিতীয় প্রধান বৃহৎ উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানীর ঈদের বাকি আর মাত্র অল্পকিছু দিন। করোনা পরিস্থিতি বিবেচনা করে এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬টি অস্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছেন। সব মিলিয়ে এবার হাটের সংখ্যাও কম। এরই মধ্যে ঈদুল আজহাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জের বাইরের বিভিন্ন স্থানে থেকে নাসিকের অস্থায়ী পশুর হাটে আসতে শুরু করেছে কোরবানীর পশু।

 

আগামী ২১ জুলাই অনুষ্ঠিতব্য কোরবানীর ঈদের পূর্বে নিয়ম অনুযায়ী প্রশাসনের ইজারাপ্রাপ্ত সকল হাটেই আগামী (১৮ জুলাই ) ঈদের তিনদিন আগ থেকে পশু বেচাকেনার দিনক্ষণ থাকলেও ইতিমধ্যেই সড়ক ও নৌপথে দেশের বিভিন্ন স্থান  থেকে বিভিন্ন সাইজের গরু, মহিষ, ছাগল নিয়ে হাট গুলোতে আসতে শুরু করেছে বেপারীরা। সরেজমিনে বন্দরের নাসিক ২৪নং ওয়ার্ডের ঐতিহাসিক নবীগঞ্জ বুধবারের হাট, ২৫নং ওয়ার্ডের চৌরাপাড়া অস্থায়ী পশুর হাট ও ২৭নং ওয়ার্ডে ফুলহর আনোয়ার সাহেবের বালুর মাঠ, সিদ্ধিরগঞ্জ নাসিক ৫নং ওয়ার্ডের ওমরপুর বাজার রোডের পাশ্বে জালাল উদ্দিন আহাম্মদ এর খালী জায়গা।

 

৮নং ওয়ার্ডের গোদনাইল ইব্রাহীম টেক্সটাইলে মিলসএর খালি মাঠ (রেললাইনের পশ্চিম অংশ) ও ৯নং ওয়াডের্র নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশ্বে জালকুড়ি টিসি রোড সংলগ্ন খালী জায়গার হাটে গিয়ে দেখা গেছে, হাট গুলোতে বিভিন্ন স্থান থেকে বেপারীরা নৌপথে ট্রলার ও সড়কপথে ট্রাক যুগে গরু-ছাগল নিয়ে আসছেন। বেশ কয়েকটি হাট গুলোতে কোরবানির গরুতে প্রায় ভরেই গেছে। কিন্ত আগেবাগে আসলেও ক্রেতাদের তেমন দেখা না মিনলেও হাট গুলো গরু দেখতে দর্শনার্থীদের ভীড় বেশি দেখা যায়। দেখতে আসা দর্শনার্থীদের  অধিকাংশেরই মুখে ছিল না মাস্ক। ছিলো না সামাজিক দূরত্ব। অনেকেরে মুখে মাস্ক না থাকার পাশাপাশি অনেকের মাস্ক ছিল থুতনির নিচে, কারও কোমরে আবার কারও পকেটে। হাট গুলোতে হাত ধোয়ারও নেই কোনও ব্যবস্থা। হাট এলাকার চতুর্দিকে অস্থায়ী দোকানপাট দেখা গেছে।

 

এদিকে শহরের পশুর হাটগুলোকে কেন্দ্র করে প্রতিবছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে কোরবানির পশু নিয়ে আসেন বিক্রেতারা। হাটে ক্রেতাদের উপচে পড়া ভিড় থাকে  প্রতিবারই। তবে এবার করোনার সংক্রমণ ঢাকার বাইরের  জেলাগুলোতে বেশি হারে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে এ সংক্রমণের হার তুলনামূলক  বেশি। কিছু এলাকায় চলছে লকডাউন। কোরবানি পশুর হাটে এসব এলাকা থেকেই পশু নিয়ে নারায়ণগঞ্জ শহরে আসছেন বিক্রেতারা।

 

ফলে সব মিলিয়ে পশুর হাটে স্বাস্থ্যবিধি মানানো সিটি করপোরেশনের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এবিষয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল আলম বলেন, সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জ অঞ্চলে ৩টি, ও বন্দরের কদমরসূল অঞ্চলে ৩টি হাটের অনুমোদন দেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমনের বিষয়টি মাথায় রেখে সরকারি দেওয়া নিদের্শনা মেনেই হাট পরিচালনা করতে বলা হয়েছে। হাটগুলোতে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনেই ক্রেতা ও বিক্রেতা পশু ক্রয়- বিক্রয় করতে হবে। আর ঈদের তিনদিন পূর্বে থেকে হাট বসিয়ে কেনাবেচা করাতে পারবেন ইজারাদাররা। আর তা না মানলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন