Logo
Logo
×

নগর জুড়ে

মেসির দাম ৫ লাখ, নেইমারের দাম ৩ লাখ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৯ জুলাই ২০২১, ০৮:০২ পিএম

মেসির দাম ৫ লাখ, নেইমারের দাম ৩ লাখ
Swapno

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। ফলশ্রুতিতে কুরবানীর পশুর হাট ও এগ্রো ফার্মগুলোতে ক্রেতা- বিক্রেতাদের সরব উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। তবে করোনা সংক্রমণ রোধে তুলনামূলকভাবে হাটের সংখ্যা কম হওয়ায় এগ্রো ফার্মের দিকে ঝুঁকছেন ক্রেতারা। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার কাসসাফ এগ্রো ফার্মে ক্রেতাদের ভিড়  দেখা গেছে।  

 

এই এগ্রো ফার্মটির বিশেষ আকর্ষণ মেসি- নেইমার নামে দুটি গরু জানা যায়, ক্রেতাদের আকৃষ্ট করতে সবচেয়ে বড় গরু দুটিকে জনপ্রিয় দুজন ফুটবলারের নামে নামকরণ করা হয়েছে। আড়াই বছর বয়সের পাগলাটে ষাড় দুটি দেশাল জাতের। মেসি নামে গরুটির দাম হাঁকানো হচ্ছে ৫ লাখ টাকা। গায়ের রং লাল- ধূসর মিশ্রণ। ৭ ফুট লম্বা ও ৫ ফুট উচ্চতার গরুটির ওজন ১৪ মণ।

 

এদিকে নেইমার নামে ১১ মণ ওজনের গরুটির দাম হাঁকানো হচ্ছে ৩ লাখ টাকা। কুচকুচে কালো রং এর গরুটি লম্বায় সাড়ে ৬ ফুট ও উচ্চতায় ৪ ফুট। প্রতিদিন মেসি- নেইমারের খাদ্য তালিকায় আলাদাভাবে ৩ কেজি ভুসি, ১২ কেজি সবুজ ঘাস, ৪ মুঠো খড় থাকে। কাসসাফ এগ্রো ফার্মের সিইও মো. সাদরিল সাওদ জানান, ক্রেতাদের আকৃষ্ট করতে গরুর বিভিন্ন রকমের নাম দিলেও তারা  বেশি দাম হাঁকান না। মেসি-নেইমার নামের দুটি গরু বিক্রির ব্যাপারে আলোচনা সাপেক্ষে দাম খানিকটা কমানো যেতে পারে বলেও জানান তিনি।  

 

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, প্রতিটি হাটে আমাদের ভেটেরিনারি টিম আছে। তাছাড়া এগ্রো ফার্মগুলোর পশু বিক্রির ক্ষেত্রে আমরা অনলাইনে সহায়তা করছি।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন