Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভী’র মা আর নেই

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ জুলাই ২০২১, ০৬:৩৫ পিএম

মেয়র আইভী’র মা আর নেই
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) এর বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে রোববার (২৫ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন।

 

মমতাজ বেগম ছিলেন, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং নারায়ণগঞ্জ পৌরসভার দুইবার নির্বাচিত চেয়ারম্যান প্রয়াত আলী আহম্মদ চুনকার স্ত্রী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। মৃত্যুকালে তিন মেয়ে ও দুই ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

 

রোববার বাদ এশা বেপারীপাড়া জামে মসজিদে মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে এবং মাসদাইর পৌর কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে। মেয়রের মায়ের মৃত্যুতে দৈনিক যুগের চিন্তা পরিবার হতে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ তার পরিবারের প্রতি শোক ও সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন