Logo
Logo
×

নগর জুড়ে

লিপি ওসমান গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৬ জুলাই ২০২১, ০৯:২৭ পিএম

লিপি ওসমান গুরুতর অসুস্থ, দোয়া চেয়েছেন শামীম ওসমান
Swapno

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্ত্রী ও নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি। সোমবার (২৬ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। স্ত্রীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।


দেশের প্রভাবশালী রাজনৈতিক ওসমান পরিবারের পুত্রবধূ ও এমপি শামীম ওসমানের স্ত্রীর রোগ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। স্ত্রীকে নিয়ে চিকিৎসায় ব্যস্ত শামীম ওসমান বেশি কথাও বলতে পারেননি। বলেছেন, ‘এমআর করলে জানা যাবে লিপি ওসমানের কী সমস্যা’।

 

শামীম ওসমান বলেন, ‘এই মুহূর্তে প্রিয় নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে যে যেখানে আছেন, সবার কাছে দোয়া চাচ্ছি লিপির জন্য। সবাই আল্লাহর দরবারে দোয়া করবেন, দয়াময় যেন দ্রুত সুস্থ করে দেন আমার স্ত্রীকে।’


পারিবারিক সূত্রে জানা যায়, গত বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেও সালমা ওসমান লিপি অসুস্থ ছিলেন বেশ কিছুদিন।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন