Logo
Logo
×

নগর জুড়ে

চার টাকা বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৮ জুলাই ২০২১, ১০:৩৭ পিএম

চার টাকা বেশি রাখায় ১০ হাজার টাকা জরিমানা
Swapno

অধিক মূল্যে ওষুধ বিক্রয়ের অপরাধে মেসার্স জিলানি মেডিকেল হল নামক একটি ফার্মেসীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে নারায়ণগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

গতকাল নারায়ণগঞ্জ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে ভূইঁগড় এলাকার মেসার্স জিলানি মেডিকেল হলকে নির্ধারিত মূল্যের বেশি মূল্যে ওষুধ বিক্রি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

এ বিষয়ে সেলিমুজ্জামান জানান, ভূইঁগড়ের মেসার্স জিলানি মেডিকেল হল ফার্মেসীতে ২ পাতা নাপা ট্যাবলেটের মূল্য ১৬ টাকার পরিবর্তে ২০ টাকা রাখা হয়েছে। অধিক মূল্যে ওষুধ বিক্রির অপরাধে ফার্মেসীটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

 

এসময় অভিযানে উপস্থিত ছিলেন, জেলা বাজার কর্মকর্তার প্রতিনিধি এবং জেলা পুলিশের একটি টিম

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন