Logo
Logo
×

নগর জুড়ে

আইভীর মাতার সদগ‌তি কামনায় গোপাল জিউর আখড়া ভক্তবৃন্দের প্রার্থনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩০ জুলাই ২০২১, ১০:২৯ পিএম

আইভীর মাতার সদগ‌তি কামনায় গোপাল জিউর আখড়া ভক্তবৃন্দের প্রার্থনা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ সে‌লিনা হায়াৎ আইভীর মাতা প্রয়াত মমতাজ বেগ‌মের বি‌দেহী আত্মার সদগ‌তি কামনায় নিতাইগঞ্জ জ‌মিদারী কাচারী গ‌ল্লি এলাকার শ্রী শ্রী গোপাল জিউর আখড়া ভক্তবৃন্দের উদ্যোগে প্রার্থনা সভা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। শুক্রবার ( ৩০ জুলাই ) বি‌কে‌লে নগরীর নিতাইগঞ্জ জ‌মিদারী কাচারী গ‌ল্লি এলাকার শ্রী শ্রী গোপাল জিউর আখড়ায় এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। 

 

শ্রী শ্রী গোপাল জিউর আখড়া কার্যকরী প‌রিচালনা ক‌মি‌টির সভাপ‌তি শ্রী প‌রি‌তোষ কা‌ন্তি সাহার সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত প্রার্থনা সভায় উপ‌স্থিত ছি‌লেন না‌সিক প‌্যা‌নেল মেয়র বিভা হাসান, ১৭নং ওয়ার্ড কাউ‌ন্সিলর আবদুল করীম বাবু, ১৮নং ওয়ার্ড কাউ‌ন্সিলর ক‌বির হো‌সেন, ১৫নং ওয়ার্ড কাউ‌ন্সিলর অ‌সিত বরণ বিশ্বাস।

 

শ্রী শ্রী সাধূ নাগ মহাশয় আশ্রমের প‌রিচালনা ক‌মি‌টির সাধারন সম্পাদক শ্রী তারাপদ আচার্য‌্যর সঞ্চালনায় প্রার্থনা সভায় আ‌রো উপ‌স্থিত ছি‌লেন শ্রী শ্রী গোপাল জিউর আখড়া কার্যকরী প‌রিচালনা ক‌মি‌টির সাংগ‌ঠনিক সম্পাদক শ্রী হিমাদ্রী সাহা হিমু, গৌরাঙ্গ সাহা, প‌রি‌তোষ সাহা, গো‌বিন্দ, বিজন, অনু, কানন দে, বাবুল সাহা, প‌রেশ সাহা, কাজল সাহা, অর্চণা দে, তুলসী সাহা, মায়া সাহাসহ ম‌ন্দি‌রের ভক্তবৃন্দ। 

 

উল্লেখ্য, গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম মৃত্যুবরণ করেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন