Logo
Logo
×

নগর জুড়ে

প্রয়াত মমতাজ বেগমের স্মরণে সুফিয়ানের আয়োজনে মসজিদে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৭:৪১ পিএম

প্রয়াত মমতাজ বেগমের স্মরণে সুফিয়ানের আয়োজনে মসজিদে দোয়া
Swapno

নারায়ণগঞ্জ পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ানের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে। শনিবার ৩১ জুলাই বাদ আসর শহরের মিন্নত আলী শাহ মাজার মসজিদে তিনি এই দোয়া ও মিলাদ আয়োজন করেন।

 

এর আগে একত্রে ১১টি মসজিদে দোয়া ও মিলাদের আয়োজন করেছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান। শুক্রবার ৩০ জুলাই প্রয়াত মমতাজ বেগমের মাগফেরাত কামনায় বাদ জুম্মা শহর ও বন্দরের ১১টি মসজিদে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

যেসব মসজিদে মিলাদের আয়োজন করা হয় বন্দর কদম রসূল দরগা, নবীগঞ্জ কবরস্থান মসজিদ, ছালেহ বাবা মাজার জামে মসজিদ, দেওভোগ বড় জামে মসজিদ (শুক্কুরকারী), সিটি কর্পোরেশন সংলগ্ন বায়তুল ইজ্জত জামে মসজিদ, ১নং বাবুরাইল জামে মসজিদ, ফকির টোলা জামে মসজিদ, সিকিম আলী জামে মসজিদ, দেওভোগ পানি ট্যাংকি জামে মসজিদ, দেওভোগ আখড়া মসজিদ ও বেপারীপাড়া জামে মসজিদ।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন