Logo
Logo
×

নগর জুড়ে

প্রয়াত মমতাজ বেগমের স্মরণে নিতাইগঞ্জে দোয়া ও কাঙ্গালী ভোজ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৭:৪৬ পিএম

প্রয়াত মমতাজ বেগমের স্মরণে নিতাইগঞ্জে দোয়া ও কাঙ্গালী ভোজ 
Swapno

নারায়ণগঞ্জ প্রয়াত পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে কোরআন তেলাওয়াত মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। 

 

শনিবার ৩১ জুলাই বাদ জোহর নিতাইগঞ্জ মোড়ে নিতাইগঞ্জ জমিদারী কাচারীগলি এলাকাবাসীর পক্ষে মোঃ আমিনুল ইসলাম লিপু আয়োজনে কাঙ্গালী ভোজ বিতরণ করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আফরোজা হাসান বিভা ও নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

 

এ সময় আরো উপস্থিত ছিলেন, নাসিক ১৮নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসাইন, জেলা আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. নিজাম আলী প্রমুখ।

 

সংক্ষিপ্ত বক্তব্যে আবু সুফিয়ান বলেন, স্বামীকে হারিয়ে সন্তানদের যোগ্যস্থানে পৌছে দিয়ে মমতাজ বেগম প্রমাণ করেছেন, তিনি অবশ্যই রত্মগর্ভা। উৎসাহ উদ্দিপনায় এবং সহযোগিতায় স্বামীকে যেভাবে সাহস জুগিয়ে ছিলেন তিনি। তেমনি স্বামীকে হারিয়ে পুরো পরিবারটিকে মাতৃস্নেহে সন্তানগুলো সু-শিক্ষিত করেছেন। প্রতিষ্ঠিত করেছে প্রতিটি সন্তানকে, কোন সন্তানের গায়ে কলঙ্ক নেই।

 

মমতাজ বেগমকে হারিয়ে আমরা নারায়ণগঞ্জবাসী একজন যোগ্য অভিভাবককে হারিয়েছি। সংসারে তার স্বামী আলী আহম্মদ চুনকা সাহেব নারায়ণগঞ্জ পৌরপিতা খেতাব অর্জন করেছেন। তারই যোগ্য মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী সাবেক পৌরসভার চেয়ারম্যান ও সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে দীর্ঘদিন যাবৎ রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন