Logo
Logo
×

নগর জুড়ে

সমবেদনা জানাতে মেয়র আইভীর বাসভবনে সাবেক এসপি হারুন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ০৮:৫৫ পিএম

সমবেদনা জানাতে মেয়র আইভীর বাসভবনে সাবেক এসপি হারুন
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মমতাময়ী মা মমতাজ বেগমের মৃত্যুতে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে সমবেদনা জানাতে তার বাসভবনে ছুটে আসেন নারায়ণগঞ্জের সাবেক পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি (ডিবি-উত্তর) মোহাম্মদ হারুণ অর রশিদ।

 

শনিবার ( ৩১ জুলাই ) দুপুর আড়াইটার দিকে অতিরিক্ত ডিআইজি (ডিবি-উত্তর) মোহাম্মদ হারুণ অর রশিদ মেয়র আইভীর দেওভোগের বাড়িতে আসেন এবং সমবেদনা জ্ঞাপন করেন। এবং মরহুমা মমতাজ বেগমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় মেয়র আইভীর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 

 

এসময়ে আরও উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিছুর রহমান দিপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদির, সহ-সভাপতি এড. আসাদুজ্জামান আসাদ, জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাউছার আহমেদ পলাশ, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মাসুম, বর্তমান সভাপতি খন্দকার শাহ আলম ও সাধারণ সম্পাদক শরীফ সবুজ প্রমুখ। 

 

উল্লেখ্য, গত রোববার বিকেলে তিনি শহরের দেওভোগের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গত কয়েকদিন ধরেই বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

 

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন