Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১০:০১ পিএম

নারায়ণগঞ্জ ক্লাবের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ
Swapno

করোনায় কর্মহীন হয়ে পরা পরিবহণ শ্রমিকদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে নারায়ণগঞ্জ ক্লাব। শনিবার (৩১ জুলাই) সকালে ইসদাইর শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স প্রাঙ্গণে ১৬০০ পরিবহণ শ্রমিকদের হাতে এ খাদ্যসামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ। এসময় চাল, ডাল, আটা, আলু, তেলে ও লবণের ১২ কেজি প্যাকেজ প্রতিটি পরিবহণ শ্রমিকদের মাঝে বিতরণ করা হয়। 

 

বিতরণ শেষে জেলা প্রশাসক মোঃ মোস্তাইন বিল্লাহ বলেন, নারায়ণগঞ্জ ক্লাবকে এভাবে এগিয়ে আসার জন্যে ধন্যবাদ জানাই। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে আমরা হতদরিদ্র ও কর্মহীন হয়ে পরা মানুষদের জন্যে খাদ্য সহায়তার পাশাপাশি প্রায় ৫০ লাখ টাকার বরাদ্দ দিয়েছি। আমরা চাই এই মহামারীর মধ্যে সব সামর্থ্যবান মানুষরা এই অসহায় মানুষদের পাশে এসে দাড়ান। তাহলে নারায়ণগঞ্জে যারা ভাসমান মানুষ আছে, দিনমজুর বা যারা কর্মহীন হয়ে পরেছে তাদের জীবনযাপন আরও সহজ হবে।

 

এসময় নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটুর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জুয়েল হোসেন ও জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক খোরশেদ আলম নাসির প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন