Logo
Logo
×

নগর জুড়ে

সমবেদনা জানাতে মেয়র আইভীর বাসায় মোরছালীন বাবলা 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ৩১ জুলাই ২০২১, ১০:২৬ পিএম

সমবেদনা জানাতে মেয়র আইভীর বাসায় মোরছালীন বাবলা 
Swapno

মা হারানো নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক যুগের চিন্তা পত্রিকার প্রকাশ ও সম্পাদক এবং  বেসরকারি টেলিভিশন ‘চ্যানেল আই’ এর বিশেষ প্রতিনিধি আবু আল মোরছালীন বাবলা। 

 

শনিবার (৩১ জুলাই) বিকেলে তিনি মেয়র আইভীর দেওভোগস্থ বাসভবনে গিয়ে তার প্রতি সমবেদনা জানান এবং গভীর শোক প্রকাশ করেন। অতঃপর মেয়র আইভীর মা প্রয়াত মমতাজ বেগমের রুহের মাগফেতার কামনায় অনুষ্ঠিত দোয়ায় অংশ নেন।

 

প্রসঙ্গত, গত ২৫ জুলাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মা মমতাজ বেগম ইন্তেকাল করেন। মাসদাইরস্থ কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন