Logo
Logo
×

নগর জুড়ে

কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ আগস্ট ২০২১, ১০:০৬ পিএম

কাচ্চি ভাইকে ৫০ হাজার টাকা জরিমানা
Swapno

নগরীর চাষাঢ়ার বালুরমাঠ এলাকায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা এবং রান্না খাবার একসঙ্গে রাখা এবং ফিরনির কাপের গায়ে মূল্য না থাকার অপরাধে তাদের এ জরিমানা করা হয়। 

 

সোমবার (২ আগস্ট) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। 

 

এ ছাড়া শহরের নিতাইগঞ্জ এলাকায় পণ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকার অপরাধে নূরানী চানাচুর ও বিস্কুট কারখানাকে তিন হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

 

এসময় মো. সেলিমুজ্জামান বলেন, ফ্রিজে পচা ও বাসি খাবার সংরক্ষণ, কাঁচা এবং রান্না খাবার একসঙ্গে রাখায় এবং খাবারের মূল্য তালিকা না রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৭ ধারায় কাচ্চি ভাই রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া পণ্যের প্যাকেটের গায়ে মূল্য তালিকা না থাকায় নূরানী চানাচুর ও বিস্কুট কারখানাকে ৩৭ ধারায় তিন হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন