Logo
Logo
×

নগর জুড়ে

নারায়ণগঞ্জ ক্লাবের মদ চুরির শাস্তি শোকজ!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ০৭:১৫ পিএম

নারায়ণগঞ্জ ক্লাবের মদ চুরির শাস্তি শোকজ!
Swapno

# কিছুদিন আগেও ক্লাবের এক স্টাফকে পুলিশে দেওয়া হয়েছিলো -টিটু


# আগেও এমন ঘটনা এমন শাস্তি


# শর্ষের মধ্যে ভূত বলে সন্দেহ করেন অনেক ক্লাব সদস্য



করোনায় সকল কার্যক্রম বন্ধ থাকার পরও নারায়ণগঞ্জ ক্লাব থেকে মদ ও বিয়ার সরবরাহ করেছে একদল অপ্রাপ্ত বয়ষ্ক যুবক। এ বিষয়ে গত ১ আগষ্ট নারায়ণগঞ্জের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক যুগের চিন্তায় একটি প্রতিবেদন প্রকাশের পর নড়েচড়ে বসেছে ক্লাব কর্তৃপক্ষ। নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের একটি সূত্র থেকে জানা গেছে, ঘটনার পর ক্লাবের সকল সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আর এরপর তা দেখে ধারনা করা হচ্ছে, মদ ও বিয়ারগুলো ক্লাবের এক সদস্যের রুম থেকে বের করা হয়েছে।

 

তবে বার এবং বিভিন্ন শাখা বন্ধ থাকার সত্তেও ক্লাবের ভেতর থেকে অবৈধ ভাবে বাহিরে অ্যালকোহল সাপ্লাই হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন ক্লাব সংশ্লিষ্টরা। তাই এ ঘটনায় ইতিমধ্যেই ক্লাবের সকল স্টাফদের শোকজ করা হয়েছে বলে গতকাল যুগের চিন্তাকে জানিয়েছেন ক্লাব সভাপতি তানভীর আহমেদ টিটু। পাশাপাশি দ্রুতই ক্লাব কর্মকর্তাদের এ বিষয়ে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

 


এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জ ক্লাবের ভেতর থেকে অবৈধ ভাবে অ্যালকোহল জাতীয় মদ ও বিয়ার সরবরাহের ঘটনা এটাই প্রথম নয়। মূলত এর আগেও বেশ কয়েকবার এমন কর্মকান্ড করেছে ক্লাবেরই কিছু অসাধু কর্মকর্তা। তাই এরজন্য কিছুদিন আগে একজনকে চুরির মামলায় জেলেও যেতে হয়েছে। কিন্তু আশ্বর্যের বিষয় হচ্ছে এরপরও নারায়ণগঞ্জ ক্লাবে এ ধরনের অনিয়ম হচ্ছে।

 


জানতে চাইলে ক্লাব সভাপতি তানভীর আহম্মেদ টিটু বলেন, ‘এই ঘটনার পর আমি তাৎক্ষনিক ভাবে ক্লাবে গিয়েছি। এরপর কে বা কাহারা এই কাজ করেছে সেটা জানা চেষ্টা করছি। তাই প্রাথমিক ভাবে আমার যেটা মনে হচ্ছে তা হলো, এই অ্যালকোহলগুলো আমাদের কোন সদস্য তার রুম থেকে বের করে বাসায় নিয়ে গেছে। কিন্তু ক্লাব ও বার বন্ধ থাকার পরও যেহেতু এটি হয়েছে, তাই আমি বিষয়টি তদন্ত করে দেখছি।’

 


অন্যদিকে কেউ দোষী প্রমানীত হলে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হবে জানতে চাইলে টিটু আরো বলেন, ‘ আমরা ইতিমধ্যেই আমাদের ক্লাবের সকল স্টাফকে এর জন্য শোকজ করেছি ও দ্রুত তাঁদের কারণ দর্শানোর জন্য নির্দেশ দিয়েছি। কারো বিরুদ্ধে অভিযোগ প্রমানিত হলে পরবর্তীতে আমরা অব্যশই তাকে শাস্তির মুখোমুখি করবো। কারণ এর আগেও আমরা ক্লাব থেকে বাহিরে অবৈধ ভাবে অ্যালকোহল সাপ্লাইয়ের অভিযোগে একজনকে পুলিশে দিয়েছি।’  

 

প্রসঙ্গত, গত ৩১ জুলাই বিকেল ৪ টার দিকে একটি সাদা মাইক্রো গাড়ি থেকে একদল অল্প বয়সী যুবক প্রথমে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডের ভেতরে প্রবেশ করে। এরপর ঠিক ১০ থেকে ১৫ মিনিট পরে এরা ক্লাবের ভেতর থেকে দুইটি বড় ব্যাগ ভর্তি মদ ও বিয়ার নিয়ে, বাহিরে এসে গাড়িতে উঠে চলে যায়। আর এই পুরো বিষয়টি যুগের চিন্তা পত্রিকার এক প্রতিবেদকের নজরে আসলে তিনি ক্লাব সভাপতি তানভীর আহম্মেদ টিটুকে ঘটনাটি জানান। তখন তানভীর আহম্মেদ টিটুর দাবি করেছিলেন, এখন করোনাকালীন সময়ে ক্লাব ও বার যেহেতু বন্ধ তাই যারা এই মদ ও বিয়ার বাইরে এনেছে, তারা চুরি করেছে!  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন