Logo
Logo
×

নগর জুড়ে

২নং গেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ আগস্ট ২০২১, ১০:৪৭ পিএম

২নং গেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পোশাককর্মী নিহত
Swapno

নারায়ণগঞ্জের ২নং রেল গেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সুমন ঢালী (৩০) নামে এক পোশাককর্মী নিহত হয়েছেন। মঙ্গলবার (৩ আগস্ট) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হলে সন্ধ্যা ৭টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

নিহতের বোন সুবর্ণা বলেন, আমার ভাই চাষাঢ়ার একটি পোশাক কারখানায় কাটিং মাস্টার হিসেবে কর্মরত ছিলেন। আজ চাষাঢ়া-২ নম্বর গেট এলাকায় কে বা কারা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে পথচারীরা উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। আমার ভাইয়ের বন্ধুর মাধ্যমে খবর পেয়ে আমরা দ্রুত হাসপাতালে ছুটে যাই। সেখানে অবস্থার অবনতি হলে ভাইকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

তিনি আরও বলেন, আমাদের বাসা নারায়ণগঞ্জ সদরের দেওভোগ পাকা রোড এলাকায়। আমার বাবার নাম আব্দুর রহিম ঢালী। ভাইয়ের স্ত্রী ও এক ছেলে রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন