Logo
Logo
×

নগর জুড়ে

প্রয়াত মমতাজ বেগম স্মরণে তল্লায় মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজ 

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৪ আগস্ট ২০২১, ১০:০৪ পিএম

প্রয়াত মমতাজ বেগম স্মরণে তল্লায় মিলাদ দোয়া ও কাঙ্গালী ভোজ 
Swapno

নারায়ণগঞ্জ পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় নাসিক ১১নং ওয়ার্ডের তল্লা ও হাজীগঞ্জ এলাকাবাসী আয়োজনে দোয়া, মিলাদ ও কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

বুধবার (৪আগষ্ট) বাদ জোহর তল্লা ও হাজীগঞ্জ এলাকাবাসী উদ্যোগে দোয়া, মিলাদ ও কাঙ্গালী ভোজ বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

 

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১১নং ওয়ার্ড কাউন্সিলর জমসের আলী ঝন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক এডভোকেট নূর হুদা, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহিদ, মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন, সাইফুল হক রতন, জাবেদ ও রবিন প্রমুখ।

 

সংক্ষিপ্ত বক্তব্যে আবু সুফিয়ান বলেন, গভীর শ্রদ্ধা সাথে স্মরণ করছি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল সদস্যদের। স্থানীয় মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, মরণ সাত্তার ও বাদশা কাকাকে শ্রদ্ধা সাথে স্মরণ করছি। মুক্তিযুদ্ধ সংগঠক নারায়ণগঞ্জ পৌর পিতা প্রয়াত আলী আহাম্মদ চুনকা’র সহধর্মিনী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী’র মাতা প্রয়াত মমতাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় তল্লা ও হাজীগঞ্জ এলাকাবাসী যে আয়োজন করেছেন, তাদের প্রতি রইল আমার সালাম ও শ্রদ্ধা।

 

নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে শক্তিশালী করতে প্রয়াত আলী আহাম্মদ চুনকা ভাই ছিলেন প্রথম সারির নেতা। সেই নেতা মানুষের কল্যাণে কাজ করার উৎসাহ দিয়েছেন তারই সহধর্মিনী প্রয়াত মমতাজ বেগম। তিনি পরেজগার ছিলেন, পাচঁ ওয়াক্ত নামাজ আদায় করতেন। আল্লাহ কে স্মরণ করে হাতে তবজি নিয়ে প্রায় সময় কাটাতেন। স্বামীকে তাড়াতাড়ি হারিয়ে কখনো নিজেকে দূর্বল ভাবেনি। বরং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে গড়ে তুলতে ছেলে মেয়েদের আওয়ামীলীগের পতাকা তলে দিয়েছেন।

 

সুফিয়ান আরো বলেন, তার মেয়ে ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ আওয়ামীলীগকে শক্তিশালী করে গড়ে তুলতে পৌরসভা চেয়ারম্যান পদে নির্বাচনে দাড় করান। সেই সিদ্ধান্তের কারণে তৎকালীন নিউজিল্যান্ড থেকে এসে সেলিনা হায়াৎ আইভী কঠিন প্রতিকূল অতিক্রম করে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। সেই থেকে বাবা আলী আহাম্মদ চুনকা’র মত মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন মেয়র আইভী। এর পাশাপাশি তার দুই ছেলে রিপন ও উজ্জলকে করে বাংলাদেশ আওয়ামী যুবলীগের শীর্ষ পদে আসীন করেছেন। রাজনীতি অঙ্গণে থেকেও এখনো তাদের বিরুদ্ধে কেউ কোন অভিযোগ তুলতে পারেনি। এমন প্রশংসাময় নারীকে হারিয়ে আমরা একজন অভিভাবককে হারালাম।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন