Logo
Logo
×

নগর জুড়ে

মেয়র আইভীর মায়ের মৃত্যুতে কাউন্সিলর কবিরের দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ আগস্ট ২০২১, ০৮:২৮ পিএম

মেয়র আইভীর মায়ের মৃত্যুতে কাউন্সিলর কবিরের দোয়া
Swapno

নারায়ণগঞ্জে প্রয়াত পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে নাসিক কাউন্সিলর মো.কবির হোসাইনের উদ্যোগে দিন ব‍্যাপী কোরআন তেলাওয়াত, মিলাদ দোয়া ও নেওয়াজ বিতরণ করা হয়।

 

বৃহস্পতিবার (৫ই আগস্ট) বাদ আছর নামাজের পরে নাসিক ১৮ নং ওয়ার্ড তোলারাম মোড় এলাকায় নারায়ণগঞ্জ জেলা শাখার আঞ্জুমানে আসাদীয়া নূরীয়া সেহাবীয়া  খানকা শরীফের আয়োজনে এই দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।

 

দোয়া ও মিলাদের সময় সংক্ষিপ্ত বক্তব্যে কাউন্সিলর কবির হোসাইন বলেন, প্রয়াত পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে আজকে এই মিলাদ মাহফিল ও দিন ব‍্যাপী কোরআন তেলোয়াত। আপনারা মেয়রের মাতা মরহুমা মমতাজ বেগমের জন্য দোয়া করবেন, আল্লাহ যাতে তাকে বেহেশত নসিব করেন এবং প্রয়াত পৌর পিতা আলী আহম্মদ চুনকা সাহেবের জন্য ও দোয়া করবেন ও শোকাহত পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ্ যাতে তাদের পরিবারের সকলকে সুস্থ্য রাখেন।

 

দোয়া ও মিলাদে উপস্থিত ছিলেন, নাসিক ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা  শরফুদ্দিন আহম্মেদ (রবি), খোরশেদ আলম সরকার, বাবুল শেখ, ওবায়দুল উল্লা, হাজী নেওয়াজ উল্লা, রায়হান , হাজী সিরাজ পাঠান সহ প্রমূখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন