Logo
Logo
×

নগর জুড়ে

মমতাজ বেগমের স্মরণে সুফিয়ানের বন্ধুমহলের দোয়া ও কাঙ্গালী ভোজ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ আগস্ট ২০২১, ০৮:৫৯ পিএম

মমতাজ বেগমের স্মরণে সুফিয়ানের বন্ধুমহলের দোয়া ও কাঙ্গালী ভোজ
Swapno

নারায়ণগঞ্জ পৌর পিতা আলী আহম্মদ চুনকা’র সহধর্মিনী এবং নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ও জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ডা. সেলিনা হায়াৎ আইভীর মাতা মমতাজ বেগমের স্মরণে বন্দরে দোয়া মিলাদ ও কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (৬ আগষ্ট) বাদ জুম্মা ২৪নং ওয়ার্ড নবীগঞ্জ টি হোসেন মোড়ে জামে মসজিদ সংলগ্ন সামনে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ানের বন্ধুমহল আয়োজন করে।

 

আবু সুফিয়ানের বন্ধু মাহবুব খোকন, মোঃ রশিদ, স্বপন, নোবেল, জামান, মফিজ, জুলহাস, মোজাম্মেল, তাজুল ইসলাম, জাহাঙ্গীর, সেলিম ও আশরাফের উদ্যোগে কাঙ্গালী ভোজ বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান।

 

উল্লেখ্য, প্রয়াত মমতাজ বেগমের রুহের মাগফেরাত কামনায় ৩০ জুলাই বাদ জুম্মা শহর ও বন্দরের ১১টি মসজিদে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ানের উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। যেসব মসজিদে মিলাদের আয়োজন করা হয়, বন্দর কদম রসূল দরগা, নবীগঞ্জ কবরস্থান মসজিদ, ছালেহ বাবা মাজার জামে মসজিদ, দেওভোগ বড় জামে মসজিদ (শুক্কুরকারী), সিটি কর্পোরেশন সংলগ্ন বায়তুল ইজ্জত জামে মসজিদ, ১নং বাবুরাইল জামে মসজিদ, ফকির টোলা জামে মসজিদ, সিকিম আলী জামে মসজিদ, দেওভোগ পানি ট্যাংকি জামে মসজিদ, দেওভোগ আখড়া মসজিদ ও বেপারীপাড়া জামে মসজিদ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন