Logo
Logo
×

নগর জুড়ে

মশা মারবে ছাত্র লীগ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৭:৩৩ পিএম

মশা মারবে ছাত্র লীগ
Swapno

# আগামী সপ্তাহের মধ্যে এলাকাগুলোতে একযোগে কাজ শুরু হবে : আজিজ


# মশা মারার বিষয়ে কেন্দ্র থেকে কোন নির্দেশনা পাইনি : রিয়াদ



নারায়ণগঞ্জে মশার উপদ্রব বৃদ্ধি পেলেও মশাবাহীত রোগে আক্রান্ত হয়ে কোন সেবাগ্রহীতা চিকিৎসার জন্য  দ্বারস্ত হননি নিকটস্থ হাসপাতালে। নারায়ণগঞ্জ ১০০ শয্যা জেনারেল (ভিক্টোরীয়া) হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. আসাদুজ্জামানা জানিয়েছিলেন ইতিপূর্বে ডেঙ্গু কিংবা মশাবাহীত রোগে আক্রান্ত কোন রোগী হাসপাতালটিতে চিকিৎসা গ্রহণ করেনি।

 

এদিকে গত রোববার নারায়ণগঞ্জের ফতুল্লায় ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে ৫৫ বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। ওই নারীর সন্তানরা জানিয়েছেন মৃত্যুর আগে ১০ দিনের মতো জ্বর ছিল তার মায়ের। পরীক্ষার মাধ্যমে জানাগেছে করোনায় আক্রান্ত নন তিনি, তবে মারা যাওয়া মাহফুজা খানমের রক্তে সংক্রমণের পাশাপাশি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন এমনটাই জানিয়েছিলেন ডাক্তার।


 
জানা গেছে, করোনা প্রাদুর্ভাবের মধ্যে মশার উপদ্রব বৃদ্ধি পাওয়ায় জেলার বাসিন্দাদের মধ্যে আতংক বিরাজ করছে। ইতিমধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানিয়েছেন মশা নিধনের প্রস্তুতি গ্রহণ করেছেন তারা। তারা বলেছেন, একদিকে করোনার ভ্যাকসিন প্রদান এবং মশা নিধনের কাজ একযোগে করতে বেগ পেতে হচ্ছে তাদের। অপর দিকে নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী ডেঙ্গুর বিস্তার রোধে কড়া নির্দেশ দিয়েছেন কাউন্সিলরসহ সংশ্লিষ্টদের।


 
সংশ্লিষ্টরা বলছেন ডেঙ্গু নিয়ে চিন্তিত সরকার। রোগটিকে মোকবেলা করতে ইতিমধ্যে সরকার বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। সরকারের সাথে একত্মতা প্রকাশ করেছে ছাত্রলীগও। সারা দেশে মশা মারার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এক অনুষ্ঠানে এডিস মশা নিধনের কর্মসূচির উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। তারা বলেছেন, ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের কর্মসূচি চলবে। সংগঠনটির কেন্দ্রঘোষিত এই কর্মসূচি শুক্রবার থেকে সারা দেশে সংগঠনের প্রতিটি ইউনিটে পালিত হবে।


 
এদিকে কেন্দ্রীয় ছাত্রলীগের এমন ঘোষণা সত্ত্বেও নারায়ণগঞ্জে এর বাস্তবায়ন পরিলক্ষিত হয়নি। জেলা ছাত্রলীগ, মহাননগর ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ডেঙ্গু মোকাবিলায় মাসব্যাপী এডিস মশা নিধনের আনুষ্ঠানিকতা শুরু করেনি এখোনো। মশা মারার বিষয়টি নিয়ে কথা হয় জেলা ছাত্রলীগের সভাপতি মো.আজিজুর রহমান আজিজের সাথে। তিনি বলেছন, মশা নিধনের মাসব্যাপী কর্মসূচী ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহের মধ্যে এলাকাগুলোতে একযোগে কাজ শুরু করবেন।



 মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ বলেছেন, মশা নিধন ও ডেঙ্গু মোকাবেলার কাজটি প্রকৃত অর্থে সিটি কর্পোরেশন ও ইউনিয়ন পরিষদের।তারাই সংকটটি মোকাবেলা করবে। তিনি বলেন, মশা মারার বিষয়ে কেন্দ্র থেকে কোন নির্দেশনা পাননি তারা। গত বছর ডেঙ্গুর মহামারী রোধে সাংসদ শামীম ওসমান ও অয়ন ওসমান মশা নিধনের সরঞ্জাম সংগ্রহ করেছিলেন ছাত্রলীগকে। যার ফলশ্রুতিতে নারায়ণগঞ্জ ছাত্রলীগ জেলা ব্যাপী মশা নিধনের কাজ বাস্তবায়ন করেছে।

 

তিনি আরো বলেন, বর্তমানে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বিশ ঢাকাতে। ওইখান উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের পাশপাশি ছাত্রলীগ কাজ করছে। তিনি বলেন, কোন নির্দেশনার অপেক্ষায় থাকবোনা আমরা। সমস্যা উত্তরনের জন্য অতিশীঘ্রই কাজ শুরু করবো। এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আজিজুর রহমান কেন্দ্রীয় ছাত্রলীগের মাস ব্যাপী কর্মসূচী সম্পর্কে অবগত থাকলেও জানেনা সংগঠনিটর সহ সভাপতি শাহরিয়া রেজা হিমেল। তিনি  বলেন, কোন নির্দেশনা পাননি। করোনায় চলছে লকডাউন, পরিস্থিতি বিবেচনায় নেওয়া হবে ব্যবস্থা।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন