Logo
Logo
×

নগর জুড়ে

ওয়াকওয়েতে জমজমাট জুয়ার আসর-মাদক ব্যবসা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৭ আগস্ট ২০২১, ০৮:০৯ পিএম

ওয়াকওয়েতে জমজমাট জুয়ার আসর-মাদক ব্যবসা
Swapno

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন শীতলক্ষ্যা নদী তীরের  সৌন্দর্য  বৃদ্ধি এবং নির্মল পরিবেশে মানুষের পায়ে হাঁটার সুবিধার জন্য বিপুল অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো ওয়াকওয়ে। শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়ে হওয়াতে নির্মল বাতাস, নিরিবিলি পরিবেশ অবসর সময় কাটানোর জন্য বেড়াতে আসেন অসংখ্য মানুষ।

 

অথচ এই শহরের ওয়াকওয়েতে চলছে জমজমাট জুয়ার আসর ও মাদক ব্যবসা এবং সেবন। করেনার এই দুঃসময়ে থেমে নেই জুয়া খেলার আসর। দলবেঁধে চলছে জুয়ার আসর ঠিক একইভাবে চলছে মাদক ব্যবসা ও সেবন । জুয়া খেলার আয়োজকদের বড় একটি অংশ যুবক-কিশোর সমাজ। চলছে প্রকাশ্যে মাদক  সেবন। নারায়ণগঞ্জ শহরের সেন্টাল ঘাটের শীতলক্ষ্যা নদীর পশ্চিম তীরবর্তী ওয়াকওয়ে টানবাজার, নিমতলা, ডালপট্টি, কেরাসিনঘাট ও খালঘাট পর্যন্ত ওয়াকওয়ের বিভিন্ন স্থান গুলো নিরাপদ স্থান হিসেবে বেছে নিয়েছে মাদক সেবী ও জুয়ারিরা।

 

প্রতিদিন  সকাল থেকে মধ্য রাত পর্যন্ত জুয়ার আসরে যোগ দেয় জুয়াড়িরা। চলে জোয়ার আসার এবং ইয়াবা সেবন। যুবক-কিশোর সমাজ থেকে শুরু করে বিভিন্ন  বয়সের মানুষ জুয়া খেলা ও মাদক সেবনে মজ্ঞ থাকে। অথচ নদীর তীরের প্রায় ৫’শ গজ দুরেই অবস্থিত নারায়ণগঞ্জ সদর মডেল। আর ঠিক পাশেই রয়েছে টানবাজার পুলিশ ফাঁড়ি ও সেন্টাল ঘাটের পাশেই নারায়ণগঞ্জ নৌ পুলিশ থানা। পুলিশ প্রশাসনের তিনটি গুরুত্বপূর্ণ দপ্তর থাকার পরও নদীর তীরবর্তী ওয়াকওয়েতে চলছে রমজমাট জুয়ার আসর, মাদক ব্যবসা ও মাদক সেবন। দিনের বেলাই প্রকাশ্যে চলছে এসব। পুলিশের নাগের ডগায় জমজমাট জুয়ার আসর মাদক ব্যবসা কিন্তু পুলিশ প্রশাসন নিরব ভূমিকা পালন করছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন লোকজন জানান, শীতলক্ষ্যা নদীর তীরবর্তী ওয়াকওয়ে হওয়াতে নিরিবিলি পরিবেশে অবসর সময় কাটানোর জন্য শহরের অসংখ্য মানুষ বেড়াতে আসেন । অথচ দিনদুপুরে এই ওয়াকওয়েতে চলতে রমজমাট জুয়ার আসর ও মাদক ব্যবসা এবং সেবন। বর্তমানে করোনা মহামারীতেও তাদের জুয়ার আসর বন্ধ হয়নি বরং আরো বেড়েছে। কারণ লকডাউন এর কারণে অধিকাংশ মানুষই এখন কর্মহীন বেকার এই সুযোগে তারা জুয়ার আসরে ভিড় জমাচ্ছেন। জুয়ার টাকা যোগান দিতে গিয়ে এলাকায় চুরি-ছিনতাই বেড়ে গেছে। আর এই জুয়ার আসরে বিরুদ্ধে কেউ কথা বলতে গেলেই উল্টা গালিগালাজ এবং হামলায় শিকার হতে হয়। সে ভয়ে কেউই  প্রতিবাদ করার সাহস পায় না। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের টহল আরো জোরদার করা জন্য প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় সাধারণ লোকজন।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শাহ জামান বলেন, আমরা প্রাই এখানে অভিযান পরিচালনা করে গ্রেফতার ও মামলা দিয়ে থাকি। এই এলাকায় আমাদের অভিযান অব্যহত রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন