Logo
Logo
×

নগর জুড়ে

ডেঙ্গু : ঢাকা থেকে আসছে মৃত্যুর খবর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৯ আগস্ট ২০২১, ০৭:৪৫ পিএম

ডেঙ্গু : ঢাকা থেকে আসছে মৃত্যুর খবর
Swapno

# নারায়ণগঞ্জ এখনো নিরাপদ মনে হলেও নাসিক ব্যাপক তৎপরতা না চালালে পরিস্থিতির অবনতি ঘটতে সময় লাগবে না।

 


মশক নিধনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের যথাযথ ব্যাবস্থা গ্রহণের কারণে এখনো নারায়ণগঞ্জ শহরে তেমন দেখা যায়নি ডেঙ্গুর প্রকোপ। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে, আরো অনেক আগে থেকেই ডেঙ্গু নিয়ে বেশ সজাগ রয়েছেন তারা। ফলে সারা সিটি করপোরেশন এলাকায় সাড়াশি মশক নির্ধন অভিযান চলছে।

 

এছাড়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র আইভী এবং কাউন্সিলরগনও এই ব্যাপারে সজাগ রয়েছেন। তাই নারায়ণগঞ্জ শহরে যাতে ডেঙ্গু ছড়াতে না পারে এ ব্যাপারে যত্নশীল রয়েছেন সিটি করপোরেশনের মশক নিধন কর্মীরা। গতকাল সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হিরণ এই প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছেন। রাজধানী ঢাকা সহ সারা দেশে লাল সংকেত দিতে শুরু করেছে আরেক মরন ব্যাধী ডেঙ্গু। এরই মাঝে দেশে ডেঙ্গু রোগীর সংখ্যা চার হাজার ছাড়িয়েছে। রাজধানীর দুটি সিটি করপোরেশন এলাকায় জ্যামিতিক হারে ডেঙ্গু রোগী বাড়ার কারনে নারায়ণগঞ্জেও সচেতন মহলে শংকা দেখা দিয়েছে।

 

জানা গেছে ঢাকার হাসপাতালগুলিতে প্রতি দিন নতুন নতুন রোগী ভর্তি হচ্ছে। অথচ এই মুহুর্তে করোনায় হিমসিম খাচ্ছে গোটা জাতি। তবে নারায়ণগঞ্জে এখনো তেমন কোনো ডেঙ্গু আক্রান্তের খবর পাওয়া যায়নি। কিন্তু নারায়ণগঞ্জ সিটি করপোরেশন যদি সতর্ক না থাকে তাহলে পরিস্থিতি জটিল হতে সময় লাগবে না বলেই মনে করেন এই শহরের সচেতন মহল।

 


এদিকে নারায়ণগঞ্জে যখন ঘরে ঘরে ছড়িয়ে পরেছে করোনা তখন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুর খবরও আসছে পাশ্ববর্তী রাজধানী ঢাকা থেকে। তাই সিটি করপোরেশন যদি সজাগ না থাকে তাহলে পরিস্থিরি অবনতি ঘটতে সময় লাগবে না বলেই মনে করেন নারায়ণগঞ্জের সচেতন মহল। তাই নারায়ণগঞ্জে ডেঙ্গুর বিস্তার রোধে কড়া নির্দেশ দিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ফলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সর্বত্র ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে এই সিটি করপোরেশনের মশক নিধন কর্মীরা। এছাড়া মেয়রের নির্দেশে বিভিন্ন পাড়া মহল্লায় মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।

 

গতকাল এই প্রতিনিধিকে এসব তথ্য জানিয়েছে এই সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা মো: আলমগীর হিরন। তার সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন রাজধানীতে এখন ডেঙ্গুর প্রকোপ বেড়ে চলেছে। প্রতি দিন গনমাধ্যমগুলিতে ডেঙ্গুর খবর আসছে। কিন্তু এ ব্যাপারে আরো আগে থেকেই আমাদের মাননীয় মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী বেশ সজাগ রয়েছেন। তিনি আমাদেরকে কড়া নির্দেশ দিয়েছেন। তাই আমরা এখন মশক নিধন অভিযান আরো জোরদার করেছি। পাশাপাশি আমরা মোবাইল কোট পরিচালনা করছি। কারন আপনারা সকলেই জানেন ডেঙ্গুর বাহক হলো এডিস মশা। আর এডিশ মশা ডিম পারে পরিত্যাক্ত প্লাস্টিক জাতীয় পাত্র, ফুলের টব, ডাবের খোসা সহ এই ধরনের পাত্রে জমে থাকা পরিস্কার পানিতে।

 

তাই জনগন যদি সচেতন হয় এবং বাড়ির আশাপাশে, ছাদে বা বারান্দায় যাতে এই ধরনের পাত্র না থাকে সেদিকে খেয়াল রাখে তাহলে এডিস মশা জন্মাতে পারে না। আর এই কাজটা সকলে মিলে সজাগ ভাবে করলে ডেঙ্গু থেকে বাঁচা যায়। আর এই কারনেই আমরা এখন অভিযানও পরিচালনা করছি। এরই মাঝে একটি বাড়িতে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন, মেয়রের নির্দেশে আমরা গোটা সিটি করপোরেশন এলাকায় ব্যাপক ভাবে মশক নিধন অভিযান পরিচালনা করছি। আরো আগে থেকেই এই অভিযান জোরদার করা হয়েছে। মেয়র নির্দেশ দিয়েছেন শুধু সিটি করপোরেশন এলাকা নয় বরং সিটি করপোরেশনের পাশর্^বর্তী ইউনিয়নগুলির ওয়ার্ডেও মশক নিধন অভিযান চালাতে। কারন সেখান থেকেও মশা এসে সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুর সংক্রমন ঘটাতে পারে।  নারায়ণগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত আমরা এই সিটি করপোরেশন এলাকায় কেউ আক্রান্ত হওয়ার খবর পাইনি। আশা করি আমরা এবার ডেঙ্গুর বিস্তার রোধে সফল হবো ইনশাআল্লাহ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন