শহরের লেকের পানিতে গোসল করতে নেমে আরশ মিয়া (৬) নামে এক শিশু পানিতে ডুবে মারা গেছে। সোমবার (৯ আগষ্ট) দুপুরে শহরের জিমখানা জল্লারপাড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরশ মিয়া দেওভোগ পাক্কা রোড এলাকার সোহেল মিয়ার ছেলে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের অপারেটর ফায়ার ম্যান ইকবাল হোসেন বলেন, দুপুরে স্থানীয়রা ফোনে জানান একটি শিশু রাস্তার পাশে লেকের পানিতে পড়ে নিখোঁজ রয়েছে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরে হাসপাতালের ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটি বেলা সাড়ে ১১টার দিকে রাস্তার পাশে খেলা করছিল। ঐ সময় হয়তো পানিতে গোসল করতে নেমেছে কিংবা খেলার সময় লেকের পানিতে পরে যায়। পরে পানিতে ডুবে মারা যায় সে।


