Logo
Logo
×

নগর জুড়ে

শামীমের ওসমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৭:১১ পিএম

শামীমের ওসমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন আইভী
Swapno

এবার নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। তিনি নিজে স্বাক্ষর করে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রতিবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, গতকাল নারায়ণগঞ্জ-৪ আসনের সন্মানিত সংসদ সদস্য একেএম শামীম ওসমান সাহেব তাঁর পিতা ও মাতা সহ স্বজনদের কবর জিয়ারত শেষে অভিযোগ করেন করেন যে, তাঁর স্বজনদের কবরে শ্মশানের মাটি দিয়ে ঢেকে দেয়া হয়েছে। তিনি আরো বলেন এটা ইবলিশের কাজ।


কিন্তু প্রকৃত সত্য হলো, নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের স্বজনদের কবরে শ্মশানের মাটি ফেলা হয়নি। প্রয়াত সংসদ সদস্য নাসিম ওসমানের কবর অপেক্ষাকৃত নিচু। সেখানে পানি জমে থাকার আশংকা করে জনাব পারভীন ওসমান তাদের পারিবারিক আত্নীয় জনৈক নাসিরকে মাটি ফেলার জন্য পাঠায়। নাসির বাইরে থেকে মাটি এনে জনাব শামীম ওসমানের ভাই সহ স্বজনদের কবর ভরাট করে। এ কাজে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্তৃক নিযুক্ত কেয়ারটেকার সামসুদ্দিন সহযোগীতা করেছে মাত্র।

 

এখানে বিশেষ ভাবে উল্লেখ্য যে নাসির যে মাটি দিয়ে কবর ভরাট করে সেই মাটির রং সাদা আর শ্মশানের পুকুরের মাটির রং লাল। উপরোক্ত সত্যকে আড়াল করে জনাব সংসদ সদস্য সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার হীন উদ্দেশ্যে এই অভিযোগ এবং বিতর্কিত মন্তব্য করেছেন। ইতিপূর্বে একটি প্রভাবশালী মহল হেফাজতে ইসলামের মাধ্যমে একই ভাবে সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টের অপচেষ্ঠা করেছে, যা নারায়ণগঞ্জবাসী অবগত রয়েছেন। নারায়ণগঞ্জ কেন্দ্রীয় কবরস্থান এলাকায় পাশাপাশি চারটি ধর্মীয় অনুসারীদের দাফন ও শেষকৃত্য সম্পন্ন করা হয়; যা সারা বিশে^ বিরল এবং নারায়ণগঞ্জবাসী সাম্প্রদায়িক সম্প্রীতির স্বাক্ষর বহন করে।

 

এখানে উল্লেখ্য যে, কবরস্থান ও শ্মশানের জন্য বিশাল এ ভূমি দান করেছেন, শ্রী হরকান্ত ব্যানার্জি। পরবর্তীতে সময়ের প্রয়োজনে এর আয়তন বৃদ্ধি করা হয়েছে। নারায়ণগঞ্জবাসী সব সময় সত্য ও ন্যায়কে সমর্থন করেছেন। আজকেও আমি পূনরায় সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মিথ্যা, অপপ্রচার, অন্যায়কে রুখে দেয়ার উদাত্ত আহবান জানাচ্ছি এবং এই মিথ্যা বানোয়াট, ভীত্তিহীন ও উদ্দেশ্যপ্রনোদিত অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, ঘৃনা ও নিন্দা জ্ঞাপন করছি। নারায়ণগঞ্জবাসীকে আমাদের পাশে থেকে সহযোগীতা করার আহবান জানাচ্ছি। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন