Logo
Logo
×

নগর জুড়ে

র‌্যাবের অভিযানে নকল সিগারেটসহ গ্রেফতার-১

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ আগস্ট ২০২১, ০৮:৪৫ পিএম

র‌্যাবের অভিযানে নকল সিগারেটসহ গ্রেফতার-১
Swapno

সদর মডেল থানার কালী বাজার এম চাঁন মার্কেটের মোহাম্মদিয়া ষ্টোর থেকে অবৈধভাবে সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যাবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার সময় বিশেষ অভিযান পরিচালনা করে নকল সিগারেটসহ মোঃ সাকিবুল ইসলাম (২০)’কে গ্রেফতার করে র‌্যাব-১১ এর অভিযানিক দল। এসময় গ্রেফতারকৃত আসামীর কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের  ৯৬,০৬০ পিস নকল সিগারেট উদ্ধার করা হয়।

 

বুধবার (১১ আগষ্ট) সকালে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলাকায় অবস্থিত র‌্যাব-১১ এর মিডিয়া অফিসার লে: কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, নারায়ণগঞ্জ সদর মডেল থানার কালীবাজার এম চাঁন মার্কেটের মোহাম্মদিয়া ষ্টোর থেকে অবৈধভাবে সরকারি ব্যান্ডরোল জাল করে সিগারেটের প্যাকেটে ব্যাবহার করে শুল্ক-কর ফাঁকি দিয়ে বাজারজাত করার সময় নকল সিগারেটসহ মোঃ সাকিবুল ইসলাম (২০)’কে গ্রেফতার করা হয়। এসময় আসামীর কাছ থেকে বিভিন্ন ব্যান্ডের  ৯৬,০৬০ পিস নকল সিগারেট উদ্ধার করা হয়।

 

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত নকল সিগারেট ব্যবসার সাথে জড়িত আসামী নকল সিগারেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। অবৈধ ও নকল দ্রব্যের বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন