Logo
Logo
×

নগর জুড়ে

মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে : ডিসি

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৪ আগস্ট ২০২১, ০৮:২৩ পিএম

মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংরক্ষণের প্রক্রিয়া শুরু হয়েছে : ডিসি
Swapno

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, নারায়ণগঞ্জ  জেলাবাসি ও  নতুন প্রজন্মের কাছে মহান মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে  ইতিমধ্যে মুক্তিযোদ্ধাদের স্মৃতিকথা সংরক্ষণ করার প্রক্রিয়া শুরু হয়েছে। খুর শিগ্রই একটি বই বের করা হবে। এছাড়া বই প্রেমিক ও পাঠক সমাজকে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত করতে জেলা গণগ্রন্থাগারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধভিত্তিক প্রায় ছয় হাজার বই সংগৃহীত করা হয়েছে।

 

শনিবার বিকেলে নগরীর চাষাঢ়া নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ শাহাদাত বাষির্কী ও জাতীয় শোক দিবস উপলক্ষে  আলোচনা সভা ও মিলাদ মাহফিলের প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।

 


জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, পকিস্তানী হানাদার বাহিনী বঙ্গবন্ধু শেখ রহমানকে স্পর্শকরতে পারেনি। কিন্ত এই স্বাধীন দেশে আমরা আমাদের জাতির পিতাকে স্ব পরিবারে হত্যা করেছি। সেই হিসেবে আমার ঘাতক বাঙ্গালী, বিশ্বাসঘাতক জাতি, খুনি জাতি। তিনি বলেন, আমাদরে এই গ্লানি সারা জীবন বয়ে বেরাতে হবে।



আলোচনা সভায় বক্তারা বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শ তুলে ধরে স্মৃতিচারণ করে তিনি বলেন, বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামেরই নেতৃত্ব দেন নি, সারা বিশ্বের শোষিত ও নির্যাতিত মানুষের পক্ষে প্রতিবাদ করে বিশ্ব নেতায় পরিনত হয়েছিলেন। বক্তারা দেশের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের কাছে বঙ্গবন্ধুর সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্ব আরোপ করেন।

 


নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আবদুস সালামের সভাপতিত্বে সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ, সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা আরিফা জহুরা, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ রুমন রেজা, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি নাফিজ আশরাফ ও সাবেক সাধারন সম্পাদক আফজাল হোসেন পন্টি।

 


আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বাইতুল নুর জামে মসজিদের ইমাম মাওলানা সাজ্জাদ হোসেন নুরী।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন