Logo
Logo
×

নগর জুড়ে

বাবুরাইল খালের উন্নয়ন, উচ্ছ্বসিত বাংলাবাজারের মানুষ

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৬:২৭ পিএম

বাবুরাইল খালের উন্নয়ন, উচ্ছ্বসিত বাংলাবাজারের মানুষ
Swapno


# ফেসবুকে মেয়র আইভীর ব্যাপক প্রশংসা

 

বাবুরাইল খালের উন্নয়নে উচ্ছ্বসিত এই খালের দুই পাড়ের মানুষ। শহরের মন্ডলপাড়া ব্রিজ থেকে কাশীপুরের বাংলাবাজার পর্যন্ত বিস্তৃত এই খালটি নির্মানের ফলে খালের আশপাশের এলাকার চেহারা একেবারে পাল্টে গেছে। বিশেষ করে রাতের বেলায় এক মনোরম দৃশ্যের অবতারনা হচ্ছে এই খালপাড় এলাকায়। যার ফলে আনন্দে উদ্বেলিত সাধারন মানুষ খালটির বিভিন্ন অংশের রাতের দৃশ্যের ছবি তুলে ফেসবুকে পোষ্ট দিচ্ছে এবং খালটি এতো সুন্দর করে নির্মান করার জন্য মেয়র আইভীর ব্যাপক প্রসংসা করছেন।

 

গতকাল এই খালের বাংলাবাজার এলাকার আবদুল খালেক এমন একটি পোষ্ট দেন। পোষ্ট দিয়ে তিনি লিখেছেন এটা আমাদের বাংলাবাজার এলাকায় বাবুরাইল খালের অংশ। আমরা মেয়র আইভীর কাছে চীর কৃতজ্ঞ। কারন এই বাংলাবাজার এলাকাটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের অংশ নয়। আমরা কাশীপুর ইউনিয়নের বাসিন্দা। তারপরেও মেয়র আইভী পূরো খালটিরই ব্যাপক উন্নয়ন করেছেন। ফলে আমাদের এলাকাটি একটি মডেল এলাকা হিসাবে গড়ে উঠেছে। তাই আমি মনে করি বর্তমানে কাশীপুর আর গ্রাম এলাকা নেই। পূরো কাশীপুর ইউনিয়নকে যদি এই সিটি করপোরেশনের আওতায় নেয়া যেতো তাহলে পাল্টে যেতো গোটা কাশীপুরের চেহারা। তাই আমরা আশা করবো মেয়র আইভী কাশীপুরকে সিটি করপোরেশনের আওতায় নেয়ার ব্যাবস্থা করবেন। আর এই ব্যাপারে মেয়রকে সহায়তা করবেন আমাদের এমপি ও চেয়ারম্যান। এলাকাবসীর স্বার্থে এটা হওয়া জরুরী বলে আমরা মনে করি।

 

এদিকে তার এই পোষ্টের নিচে আরো কয়েকজন মন্তব্য করেন। জহির উদ্দিন লিখেছেন অপূর্ব দৃশ্য। মেয়র আইভীর রুচির প্রশংসা করতে হয়। জহির উদ্দিন মন্তব্য করেছেন, ‘সুপার’। আলী হোসেন লিখেছেন, এক সময় খালপাড়ের এই সড়ক দিয়ে চলাচল করা যেতো না। রিকশা দিয়ে যাতায়ত কালে অনকে সময় রিকশা পরে যেতো খালে। আর সেই খালকে ঘিরে যে এমন উন্নয়ন হতে পারে, ভাবা যায় না। মনির হোসেন লিখেছেন সত্যিই অবাক করার মতো উন্নয়ন হয়েছে। মেয়র আইভীর হাতে ছোঁয়া যেখানে লঅগছে সেখানেই ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমরা মেয়রের কাছে চীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা আশা করবো মেয়র এই উন্নয়নের ধারাবিহকতা বজায় রাখবেন। মূলত এভাবেই এই খালটির ব্যাপক উন্নয়ন করায় মেয়র আইভীর ব্যাপক প্রশংসা করছেন খালের আশপাশের এলাকাগুলির মানুষ। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন