Logo
Logo
×

নগর জুড়ে

সুফিয়ানের উদ্যোগে কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠানে মেয়র আইভী

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৭:০৬ পিএম

সুফিয়ানের উদ্যোগে কাঙ্গালী ভোজ বিতরণ অনুষ্ঠানে মেয়র আইভী
Swapno

জাতীয় শোক দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ানের উদ্যোগে কাঙ্গালী ভোজ বিতরণ করেন নাসিক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।

 

রোববার ১৫ আগষ্ট সকাল সাড়ে ১০টায় ২নং রেলগেইট বঙ্গবন্ধু ভাস্কর্য সামনে এই কাঙ্গালী ভোজে উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ জাতীয় কমিটির সদস্য এডভোকেট আনিসুর রহমান দীপু, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর কাদির, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহিলা সম্পাদিকা মরিয়ম আক্তার কল্পনা সহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির ইতিহাসের সবচেয়ে কালিমাময় দিন। রক্তঝরা এই দিনে জাতি হারিয়েছে গর্ব, ইতিহাসের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রে সেদিন ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে নিজ বাসভবনে বঙ্গবন্ধুর সঙ্গে তার পরিবার-পরিজনকেও নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছিল।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন