বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকীতে জেলা প্রশাসনের শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৫ আগস্ট ২০২১, ০৭:৪৮ পিএম
বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। রোববার (১৫ আগস্ট) সকালে চাষাঢ়ায় অবস্থিত বিজয়স্তম্ভে রাষ্ট্রের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। এ সময় তার সাথে জেলা প্রশাসনের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের নিচে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, বৃক্ষরোপণ কর্মসূচি ও অনলাইন প্লাটফর্মে আলোচনা সভা।


