১৫ই আগষ্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৭:২২ পিএম
১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে জেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধাজ্ঞলী নিবেদন করা হয়।
রবিবার (১৫ আগষ্ট) বেলা ১১টায় নগরীর ২নং রেলগেট সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক নাজিম উদ্দিনের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নারায়ণগঞ্জ জেলার যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া খোকন, হাজী মো: শফিকুল ইসলাম, কায়কোবাদ রুবেল ও আল আমিন প্রমুখ।


