Logo
Logo
×

নগর জুড়ে

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তিতাস গ্যাস শাখার উদ্যোগে দোয়া

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১৬ আগস্ট ২০২১, ০৭:৩১ পিএম

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে তিতাস গ্যাস শাখার উদ্যোগে দোয়া
Swapno

১৫ই আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ তিতাস গ্যাস কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারদের পক্ষ থেকে দোয়া ও অসহায় দুস্থঃদের মাঝে খিচুড়ি বিতরণ করা হয়।

 

রবিবার (১৫ আগষ্ট) দুপুরে নগরীর বালুর মাঠ এলাকায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস (সিবিএ) সভাপতি ও বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান।

 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস নাঃগঞ্জ শাখার কর্মকর্তা ও কর্মচারী মোঃ রফিক, মোঃ খায়ের, মোঃ হানিফ, আইয়ুব আলী, ইসমাইল, শামসুল, আসাদ, ১২ ও ১৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি ও ঠিকাদার মোঃ দেলোয়ার হোসেন সুমন, জামান সওদাগর, মো: রুমি, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজ সেবক সৈয়দ আহমেদ সাঈদ, ঠিকাদার মোঃ পারভেজ, সোহেল, আরিফ ও সালাউদ্দিন প্রমুখ।   

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন