সেলিম ওসমানের উদ্যোগে রওশন এরশাদের সুস্থ্যতা কামনায় দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৮ আগস্ট ২০২১, ০৮:৪২ পিএম
নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সেলিম ওসমানের উদ্যোগে নারায়ণগঞ্জ জাতীয় পার্টির বন্দর ও সদর থানার ব্যানারে বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ এর রোগ মুক্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জুলাই) বাদ জোহর বন্দর নবীগঞ্জ এলাকায় অবস্থিত পবিত্র কদমরসুল দরগাহ মসজিদে উক্ত দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। উক্ত দোয়ায় পবিত্র কদম রসুল দরগাহ মসজিদের ভেতরে এবং দরগার বাইরে সহস্রাধিক নারী পুরুষ দোয়া অংশ নিয়ে রওশন এরশাদের সুস্থ্য কামনা করে আল্লাহর দরবারে হাত তুলেছেন । দোয়া শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়েছে।
এসময় সাবেক রাস্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ ও প্রয়াত সাংসদ নাসিম ওসমানের আত্মার মাগফেরাত কামনা এবং বর্তমান সংসদ সদস্য সেলিম ওসমানের সুস্থ্যতা কামনা করেও দোয়া কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক সানাউল্লাহ সানু, মহানগর জাতীয় পার্টির আহবায়ক আকরাম আলী শাহীন, সদস্য সচিব আফজাল হোসেন, একেএম সাঈদ চৌধুরী, সিদ্ধিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহসিন, মদনপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি খায়ের বাশার ভূইয়া সহ জাতীয় পার্টি, যুবসংহতি নেতা ফয়সাল আহম্মেদ, জাহাঙ্গীর পাপ্পু, আসাদুজ্জামান টুটুল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।


