মেয়রের মায়ের মাগফেরাত কামনায় চারুকলার দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ০৮:৩৩ পিএম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) এর মেয়র ডা. সেলিনা হায়াত আইভির মা মমতাজ বেগমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করেছে নারায়নগঞ্জ চারুকলা ইনিষ্টিটিউট। শনিবার বিকেলে দেওভোগ শেখ রাসেল পার্কের ভিতরে অবস্থিত চারুকলার নির্মিত ভবনে দোয়া মাহফিল পরিচালনা করেন দেওভোগ মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দিন হানিফি।
এসময় উপস্থিত ছিলেন ইনিষ্টিটিউটের পরিচালনা পরিষদের সদস্য মনোয়ার হোসেন মনা, আবদুস সালাম, রফিউর রাব্বি, জহিরুল ইসলাম জহির, অধ্যক্ষ শামসুল আলম আজাদ, মরহুমের ছেলে আলী রেজা রিপনসহ চারুকলার শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে মরহুমার রুহের মাগফেরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করা হয়।


