২১ শে আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের স্মরণে হেলালের দোয়া
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ২১ আগস্ট ২০২১, ১০:১৯ পিএম
২০০৪ সালে ভয়াল ২১ শে আগস্ট জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত গ্রেনেড হামলায় আইভী রহমান সহ সকল শহীদদের স্মরনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল এর উদ্যোগে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
গতকাল শনিবার বাদ আছর চাষাড়া জামে মসজিদে এ মিলাদ ও দোয়্ অনুষ্ঠিত হয়। সে সময় মিলাদে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ নেতা আবুল কালাম, মো: লাভলু, না:গঞ্জ জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি এইচ.এম. রাসেল, মহানগর মুক্তিযুদ্ধ প্রজন্ম সংসদ এর সভাপতি হামদান-উল-রহমান শান্ত, মনির হোসেন বাবুল মোল্লা, অহিদুল ইসলাম অহিদ, শহিদুল হক প্রমিত, রাজু শেখ, ইয়াসিন , কাবিদ, অমিত, সোবহান, আছাদ, রাসেল সহ প্রমুখ।
সেই সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনার সু-সাস্থ্য, দীর্ঘ হায়াৎ কামনা ও তার পরিবার সহ সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।


