Logo
Logo
×

নগর জুড়ে

ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৩ আগস্ট ২০২১, ০৫:৩০ পিএম

ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন
Swapno

# ভোটের কাউন্টডাউন শুরু করেছে নির্বাচন কমিশন
# দুষ্টচক্র কোন খেলা খেলবেন এবার
# আইভী পাচ্ছেন দলীয় মনোনয়ন

চলতি বছরের ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে ইতোমধ্যে কাউন্টডাউন করতে শুরু করেছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সূত্র ইঙ্গিত দিয়ে বলেছেন, ডিসেম্বরের শেষ সপ্তাহে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। 
২০১৬ সালের ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ভোট অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনেবিএনপির মেয়র প্রার্থী এডভোকেট সাখাওয়াত হোসেনকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো সিটি মেয়র নির্বাচিত হন ডাক্তার সেলিনা হায়াত আইভী।

 

সূত্র জানিয়েছেন, নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার তিন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হয়। এছাড়া আগামী বছরের ১৪ ফেব্রুয়ারি বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে। কমিশন কর্মকর্তারা চাচ্ছেন ক্ষমতা ছেড়ে দেওয়ার আগে একটি বড় নির্বাচনর করে যেতে চান তারা। সেই মোতাবেক ডিসেম্বরে শেষ হচ্ছে বহুল আলোচিত নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়াদ। এছাড়া জেলা পরিষদের মেয়াদও শেষ হয়ে যাচ্ছে। জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠানের আগেই সিটি কর্পোরেশনের নির্বাচন শেষ করে কাউন্সিলর নির্বাচন শেষ করতে হবে।

 
নির্বাচন কমিশনার ডক্টর রফিকুল ইসলাম জানিয়েছেন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে কোন মামলা নেই, এমন কি সীমানা নিয়েও কোন জটিলতা নেই। তাই নির্ধারিত সময়ে ভোট অনুষ্ঠিত করার জন্য সকল প্রস্তুতি নিয়ে এগুচ্ছে নির্বাচন কমিশন। 


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন গঠিত হওয়ার পর প্রথম অনুষ্ঠিত নির্বাচনে এক লাখ ভোটের বেশি ব্যবধানে শামীম ওসমানকে পরাজিত করে মেয়র নির্বাচিত হন ডাক্তার সেলিনা হায়াৎ আইভী। ওই নির্বাচন দেশ-বিদেশে নজর কেড়েছিলো। শামীম ওসমান নানা কসরত দেখিয়ে চেষ্টা করেছিলেন নিজেকে বিজয়ী করতে। দলীয় মনোনয়ন পেয়েও নাগরিক কমিটির প্রতিনিধি সেলিনা হায়াৎ আইভীকে পরাজিত করতে ব্যর্থ হন শামীম ওসমান। ওই ঘটনার পর থেকে আইভীর সাথে সাপে-নেউলে সম্পর্ক গড়ে তোলেন শামীম ওসমান।

 

কয়েকদিন আগে ও কবরে শ্মশানের মাটি ফেলা হয়েছে এমন একটি মিথ্যাকে ইস্যু বানিয়ে শামীম ওসমান আলোচনায় আসতে চেয়েছিলেন। কিন্তু মিথ্যা ফাঁস হয়ে যাওয়ায় পিছটান দেন তিনি। আসছে সিটি নির্বাচনে সবাই আশা করছেন আইভী আওয়ামীলীগের মনোনয়ন পাবেন। এক্ষেত্রে বিএনপি এবার নির্বাচনে অংশ নিবে না। দুষ্ট চক্র নতুন করে খেলা না খেললে এবার বিনা বাঁধায় নির্বাচিত হতে যাচ্ছেন সেলিনা হায়াৎ আইভী। 
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন