Logo
Logo
×

নগর জুড়ে

নির্বাচনকে সামনে রেখে আবার দুর্নীতির ভুয়া গল্প!

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২১, ০৯:৫৬ পিএম

নির্বাচনকে সামনে রেখে আবার দুর্নীতির ভুয়া গল্প!
Swapno

আগামী ডিসেম্বরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন। আর এই নির্বাচনকে সামনে রেখে মেয়র আইভীর বিরুদ্ধে নতুন করে শুরু হয়েছে অপপ্রচার। অতীতের মতো এবারও মিথ্যা এবং ভুয়া গল্প ছড়ানোর চেষ্ঠা চলছে। আর যে মহলটি মেয়রের পেছনে বছরের পর বছর ধরে লেগে আছে তারাই এখন নতুন করে এসব অপপ্রচার চালাচ্ছে।

 

তারা বলছে সিটি করপোরেশনে নাকি দুর্নীতি নিয়ে নতুন করে কে বা কারা খোঁজ খবর নিতে শুরু করেছে। যদিও অতীতে এই মেয়রের বিরুদ্ধে খোদ জাতীয় সংসদে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছিলো। দুদকে চিঠি দিয়ে তদন্ত করানো হয়েছিলো। কিন্তু তদন্ত শেষে উল্টো মেয়র আইভীকে সততার সার্টিফিকেট দেয়া হয়েছিলো। এর পর মাঝখানে বেশ অনেকদিন মেয়রের বিরুদ্ধে অন্য ধরনের অপপ্রচার করা হলেও দুর্নীতির অভিযোগ তোলা হয়নি।

 

কারণ এই শহরের মানুষ খুব ভালো করেই জানেন মেয়র আইভী কতোটা সততার সহিত সিটি করপোরেশনের দায়িত্ব পালন করছেন। আর যারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন তারা নিজেরাই দূর্ণীতির মাধ্যমে টাকার পাহাড় গড়ছেন। তাই এতোদিন তারা সিটি করপোরেশনের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ তোলেননি। কিন্তু হঠাৎ কবরস্থান নাটকের পর থেকে আবারও নতুন করে বানানো গল্প বাজারে ছাড়ার চেষ্ঠা চলছে। কিন্তু মজার বিষয় হলো এসব এখন আর নারায়ণগঞ্জের সাধারন মানুষ গ্রহণ করছেন না।

 


এদিকে বিগত এক বছরে বেশ কয়েকটি সাম্প্রদায়িক উস্কানী দেয়া হয়েছে মেয়রের বিরুদ্ধে। এসবের মাঝে রয়েছে মন্দিরের জায়গা দখল, মসজিদের জায়গা দখল এবং সর্ব শেষ শ্মশানের মাটি কবরস্থানে দেয়ার মিথ্যা অভিযোগ। কিন্তু এসব অভিযোগের কোনটাই কাজে লাগেনি। কারন মানুষের মাঝে সত্য প্রকাশ হতে সময় লাগেনি। আর সবচেয়ে বড় কথা হলো যে ব্যাক্তিটি এভাবে মেয়রের ফেছনে লেগে আছেন তার গ্রহনযোগ্যতা এই শহরবাসীর সামনে একেবারে শুন্যের নিচে। কেউ বিশ্বাস করেন না তাকে। এমন কি তার নিজের লোকেরাও বিশ্বাস করেন না।

 

তাই সম্প্রতি তাকে বিশ্ব বেহায়া আখ্যায়িত করে দৈনিক যুগের চিন্তায় যে রিপোর্ট প্রকাশ হয়েছে সেই রিপোর্টগুলি নারায়ণগঞ্জের জনগণের মাঝে ব্যাপক গ্রহনযোগ্যতা পেয়েছে। কারন তিনি নিজে তার নিজের এলাকার জনগনের জন্য তেমন কিছুই করছেন না। উন্নয়নে একেবারেই পিছিয়ে পরেছে তার নিজের এলাকা। অথচ তিনি মেয়রের পেছনে লেগে আছেন। যে মেয়র নাকি নিজের সব টুকু শক্তি সামর্থ দিয়ে উন্নয়ন করে চলেছেন। তাই এই ব্যাক্তির ইশারায় এখন নতুন করে মেয়র আইভীর বিরুদ্ধে যে অপপ্রচার শুরু হয়েছে মোটেও এসব অপপ্রচার গ্রহন করছেন না নারায়ণগঞ্জে মানুষ। মানুষ বরং অপপ্রচারকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে উঠেছে এবং নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে মেয়রের পেছনে আবারও ঐক্যবদ্ধ হতে শুরু করেছে। যারা অপপ্রচার করছে তাদেরকে ঘৃনা ভরে প্রত্যাখ্যান করছেন সর্ব স্থরের সাধারন মানুষ।

 


এদিকে আগামী নির্বাচনকে সামনে রেখে এরই মাঝে প্রস্তুতি শুরু করেছেন মেয়র আইভী। তিনি এরই মাঝে বিভিন্ন মেঘা প্রকল্পের কাজগুলি গুছিয়ে এনেছেন। নির্বাচন নিয়ে শহরের গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গের সাথে আলাপ আলোচনা শুরু করেছেন। তিনি কোনো রকম অপপ্রচার গায়ে মাখছেন না। তাই অপপ্রচারকারীরা তেমন একটা সুবিধা করতে পারছেন না বলেই মনে করেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। আগামী নির্বাচনেও মানুষ আবারও আইভীকেই বেঁছে নেবে বলে জোরালো মতামত পাওয়া যাচ্ছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন