Logo
Logo
×

নগর জুড়ে

মেয়রের আরেক সাফল্য ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ শহর

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৭:০৩ পিএম

মেয়রের আরেক সাফল্য ডেঙ্গুমুক্ত নারায়ণগঞ্জ শহর
Swapno

যখন রাজধানী ঢাকার দুই সিটি করপোরেশন সহ দেশের বিভিন্ন এলাকা থেকে ডেঙ্গুর প্রকোপের খবর আসছে তখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাক্তার সেলিনা হায়াৎ আইভীর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন রয়েছে ডেঙ্গু মুক্ত।

 

গত দেড় মাস ধরেই রাজধানীর হাসপাতালগুলিতে শত শত ডেঙ্গু রোগী ভর্তি হওয়ার খবর দিচ্ছে জাতীয় গণমাধ্যমগুলি। কিন্তু নারায়ণগঞ্জ শহরে কোনো কেউ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এমন খবর পাওয়া যায়নি। আর এভাবে শহরকে ডেঙ্গু মুক্ত রাখা মেয়র আইভীর আরো একটি বড় সাফল্য। সিটি করপোরেশন সূত্র জানিয়েছে মেয়র আইভী এ ব্যাপারে আরো অনেক আগে থেকেই সজাগ রয়েছেন। বর্ষা শুরু হওয়ার আগে থেকেই তিনি সারা নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় মশক নিধনের কড়া নির্দেশ দিয়েছেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা আলমগীর হীরণ বলেন, বর্ষা শুরু হওয়ার আগে থেকে এডিস মশা দমনে মেয়র আইভীর কড়া নির্দেশ ছিলো। মেয়রের নির্দেশ মোতাবেক আমরা শুরু থেকেই এডিস মশা যাতে জন্মাতেই না পারে সেদিকে জোর দিয়েছি। প্রথমত নিয়মিত মশার ওষুধ ছিটানোর পাশাপাশি মশা জন্মাতে পারে এমন সব কিছু পরিস্কার উপর জোর দিয়েছি। তাই আমাদের প্রায় আড়াই হাজার পরিচ্ছন্ন কর্মীকে নির্দেশ দিয়েছি সকালে রাস্তাগুলি পরিস্কার করার সময় যেনো বৃষ্টির পানি জমতে পারে এমন সব পাত্র তুলে নেয়া হয়।

 

আপনারা জানেন এডিস মশা ডিম পারে কোনো ছোটো খাটো পাত্রে জমে থাকা বৃষ্টির পরিস্কার পানিতে। যেমন ডাবের খোসা, প্লাস্টিকের পাত্র বা অন্য কোনো পাত্র যেখানে বৃষ্টির পানি জমতে পারে সেগুলি প্রায় প্রতিদিনই পরিস্কার করা হচ্ছে। এছাড়া নগরীর বিভিন্ন বাড়িতে আমরা অভিযান চালিয়েছি। বিশেষ করে যারা বারান্দায় বা ছাদে ফুলের টব বা অন্য কিছুতে ফুল গাছ সহ অন্য সকল গাছ লাগান ওই সকল পাত্রেও পানি জমলে সেখানে এডিস মশা ডিম পারে। এছাড়া ছাদের কোথাও পানি জমে থাকলেও এডিস মশা জন্মায়।

 

তাই এসব বিষয়ে জনগণকে সজাগ রাখার পাশাপাশি নজরধারী করা হয়েছে। তাই এবার নগরবাসীকে ডেঙ্গু মুক্ত রাখা সম্ভভ হয়েছে বলে আমরা মনে করি। এছাড়া বারো মাসই মশক নিধনের কড়া নির্দেশ রয়েছে মেয়রের। যার সুফল এখন পাচ্ছে নগরবাসী।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন