Logo
Logo
×

নগর জুড়ে

দিনের পাশাপাশি রাতেও যানজটে অতিষ্ঠ শহরবাসী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ আগস্ট ২০২১, ০৭:১৪ পিএম

দিনের পাশাপাশি রাতেও যানজটে অতিষ্ঠ শহরবাসী
Swapno

নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম সড়ক গুলোতে যানজট শুধু নিত্যদিনের সঙ্গী হিসেবেই পরিনত হয়েছে। ক্ষুদ্র এ শহরে হাজার হাজার প্যাটেল রিক্সা, ব্যাটারী চালিত ইজিবাইকসহ মাত্রাতিরিক্ত পরিবহন। এসকল যানবাহন গুলোর অবৈধ পার্কিং, ট্রাফিক আইন না মানাসহ বিভিন্ন অনিয়মের কারণেই এ যানজট সৃষ্টি হচ্ছে। পুরো নগরী জুড়ে সবসময়ই অসহনীয় যানজট লেগে থাকে যা দিনে দিনে ঐতিহ্যে পরিণত হয়ে যাচ্ছে।

 

যুগের পর যুগ শহরবাসীকে যানজটের দুর্ভোগে অতিষ্ঠ হলেও স্থায়ী কোনো সমাধান হয়নি। দিনের পাশাপাশি রাতেও শহরের চাষাঢ়া মোড়, কালিরবাজার, ২নং রেল গেট, ১নং রেল গেট ও নারায়ণগঞ্জ ক্লাবের সামনে যানজট লেগেই থাকে। শহরের চাষাঢ়া হতে বঙ্গবন্ধু সড়ক হয়ে দুই নং রেলগেইট, নিতাইগঞ্জ মোড়ে  প্রতিদিন যানজট লেগে থাকে। তাছাড়া বিভিন্ন জেলার বাইরের অনেক দূর পাল্লার পরিবহন শহরে প্রবেশ করায় পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। ট্রাফিক পুলিশ যানজট নিরসনে কার্যকর ভূমিকাও রাখতে পারছে না। যানজটের কারণে শহরের রাস্তাঘাটে চলাচল করতে জনসাধারণ পড়েছেন দুর্ভোগে। ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। চিকিৎসা স্থলে পৌঁছতে দীর্ঘ বিড়ম্বনায় পড়তে হয় রোগীরদের। শুধু দিনের বেলা নয় রাতেও শহরে দেখা যায় যানজট।

 


এদিকে বেশ কয়েকদিন যাবৎ সন্ধ্যা থেকেই নগরীতে যানজট দেখা গেছে। বিশেষ করে শহরের প্রবেশ করতে এবং শহর থেকে বের হতে গিয়ে চাষাড়া গোল চত্বর এলাকায় অনেকে দীর্ঘসময় যানজটে আটকা পড়েন। এতে বেশ ভোগান্তিতে পড়ছেন যাত্রী ও জনসাধারণ। সূত্র জানা যায়, নারায়ণগঞ্জ শহরে এসব এলাকায়  প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজট লেগেই থাকে। যানজটের দুর্ভোগের ভয়ে অনেকে শহরের প্রাণকেন্দ্র চাষাঢ়ায় আসতে চান না। এ জন্য যত্রতত্র রিকশা, ব্যাটারিচালিত ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ডকে দায়ী করা হচ্ছে। চাষাঢ়ার প্রধান কয়েকটি মার্কেটসহ নগরীর অধিকাংশ বহুতল ভবন মার্কেটের গাড়ি পার্কিং না থাকায় এবং যে কয়েকটি ভবনে আছে সেখানে গাড়ি পার্কিং না করে মার্কেটের সামনে গাড়ি রাখায় যানজট সৃষ্টি হচ্ছে।

 

এছাড়াও চাষাঢ়া রাইফেল ক্লাব ও বায়তুল আমান ভবনের সামনের অবৈধ সিএনজি, লেগুনার স্ট্যান্ড, খাজা মার্কেটের সামনের অবৈধ লেগুনা স্ট্যান্ড, উত্তর চাষাড়ার মোড়ের অবৈধ ফুটপাত দখলকারীদের এবং বাগে জান্নাত মসজিদের সামনের অবৈধ সিএনজি স্ট্যান্ড ও দূরন্ত বাসের কাউন্টারসহ শহর জুড়ে ফুটপাতে হকার ও ভ্রাম্যমাণ ভ্যান রিকশার হকারের কারণেও যানজট সৃষ্টি হচ্ছে। অনেক স্থানে শুধু  ফুটপাত নয় সড়কও দখল করে ব্যবসা করা হচ্ছে। এই দৃশ্য বেশি চোখে পড়ে বঙ্গবন্ধু সড়কের সমবায় মার্কেট, পানোরামা প্লাজা, লুৎফা টাওয়ার, মিতু ক্লিনিক, সাধু পৌলের র্গীজাসহ আশেপাশের মার্কেটের সামনে। আমির হোসেন নামের শহরের এক বাসিন্দা বলেন, যানজট যেনো নগরবাসীর জন্য অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। যানজটের কারণে লোকজন শহরে আসতে চায় না। শহর জুড়ে সিএনজি অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনের অবৈধ স্ট্যান্ড গড়ে উঠেছে। পাশাপাশি বঙ্গবন্ধু সড়কের দুই পাশের ফুটপাত দখণ করে ব্যবসা করছে হকাররা। যার কারণে যানজট সৃষ্টি হচ্ছে। এগুলো নিয়ন্ত্রণ করা প্রয়োজন। বিশেষ করে এগুলোকে নির্দিষ্ট স্ট্যান্ডে নেওয়া উচিত। পুলিশ  প্রশাসন ও সিটি করপোরেশনের সমন্বয়ের মাধ্যমে যানজট নিয়ন্ত্রণ করতে হবে।

 

এবিষয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক ইন্সপেক্টর বিশ্বজিৎ চন্দ্র দাস বলেন, শহরে যনজট নিরসনে সর্বোত্র দায়িত্ব পালন করছে ট্রাফিক পুলিশ। এতোদিন করোনার জন্য গাড়ির চাপ কম ছিলো তবে এখন গাড়ির প্রচুর চাপ বেড়েছে। তাছাড়া ট্রেন সার্ভিসও চালু হয়েছে। দিনে ও রাতে ট্রেন যাতায়াত করে সিগ্যানেল পড়ে তার জন্য যানজট সৃষ্টি হয়ে থাকে।



 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন