লায়ন্স ক্লাব অব না’গঞ্জ ফ্রেন্ডস দুই বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ৩০ আগস্ট ২০২১, ০৮:৪৩ পিএম
‘ভালোবাসি দেশকে সেবা করি মানুষকে’ এই শ্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব নারায়ণগঞ্জ ফ্রেন্ডস এর পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা সামিউল্লাহ মিলন এবং মোহর আলী চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে। রোববার (২৯ আগস্ট) সকালে বিদ্যানিকেতন হাই স্কুল মিলনায়তনে এই আয়োজন করা হয়।
ক্লাবের সভাপতি লায়ন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে এই দুই বীর মুক্তিযোদ্ধা স্কুলের শিক্ষার্থীদেরকে তাদের আবেগময় স্মৃতিচারণসহ মুক্তিযুদ্ধের গৌরবগাঁথা ইতিহাস ও গল্প শোনান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫এ২ বাংলাদেশের জেলা গভর্নর লায়ন জালাল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন প্রকৌশলী এমএ ওহাব।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলার কেবিনেট সেক্রেটারী লায়ন মহসিন ইমাম চৌধুরী রুনু, রিজিউন চেয়ারপার্সন লায়ন আবদুস সালাম, লায়ন এডভোকেট নবী হোসেন, লায়ন ইমরান মইন রানা, লায়ন দেবদাস সাহা, লায়ন সুব্রত সেন, লায়ন এডভোকেট মুক্তি, লায়ন আঞ্জুমান আরা আকসিরসহ লায়ন নেতৃবৃন্দ।
এর আগে লায়ন্স ক্লাব থেকে বিদ্যানিকেতনের দুইজন শিক্ষার্থীকে ৫হাজার টাকা করে আর্থিক সহায়তা ও একজন প্রতিবন্ধি শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়। এ ছাড়াও বিদ্যানিকেতনের শতাধিক শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা, শিক্ষা সামগ্রী এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার জন্য ২০জনের মধ্যে মশারী বিতরণ এবং জনসাধারণের মধ্যে ডেঙ্গু সচেনতামুলক লিফলেট বিতরণ করা হয়।


