Logo
Logo
×

নগর জুড়ে

শোক কাটিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র আইভী

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৮:০৯ পিএম

শোক কাটিয়ে উন্নয়ন কাজ পরিদর্শনে মেয়র আইভী
Swapno

মায়ের মৃত্যুর শোক কাটিয়ে সিটি করপোরেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়েছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গত ২৫ জুলাই  মেয়র আইভীর মা মমতাজ বেগম মৃত্যুবরণ করেন। মেয়র আইভীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখহাসিনাসহ সারা দেশের অসংখ্য মানুষ শোক প্রকাশ করেন। মেয়র আইভী ও তার শোকসন্তপ্ত পরিবারকে সান্তনা দিতে কোভিড পরিস্থিতির মধ্যেও অসংখ্য মানুষ ছুটে এসেছেন।  

 

শোক কাটিয়ে  সিটি করপোরেশনের উন্নয়ন কাজ পরিদর্শনে বের হন মেয়র আইভী। গতকাল মঙ্গলবার বিকেলে মাসদাইর কবরস্থানের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করেন মেয়র। এরআগে প্রয়াত মা মমতাজ বেগম ও বাবা আলী আহম্মাদ চুনকার কবরস্থান জিয়ারত করেন তিনি।  এরপর মেয়র নিজে ঘুরে ঘুরে কবরস্থান এলাকার উন্নয়ন কাজগুলো পরিদর্শন করেন। এসময় কবরস্থানের উন্নয়ন কাজের দায়িত্বে থাকা ঠিকাদারদের নানা দিকনির্দেশনা দেন। মাসদাইর কবরস্থানের উন্নয়ন কাজগুলো পরিদর্শন শেষে মেয়র আইভী মাসদাইর শ্মশানের উন্নয়ন কাজগুলো অগ্রগতি পরিদর্শনে যান।

 

শ্মশান এরিয়ার বিভিন্ন উন্নয়ন কাজের তদারকি করেন মেয়র আইভী। শ্মশান এরিয়ার মধ্যে নবনির্মিতব্য মন্দির ভবন কাজের সার্বিক অগ্রগতিও সরেজমিন পরিদর্শন করেন মেয়র আইভী। এসময় সংশ্লিষ্ট ঠিকাদারদের তিনি উন্নয়ন কাজগুলোর ব্যাপারে নানাবিধ দিকনির্দেশনা দেন।  মাসদাইর কবরস্থান ও শ্মশানে নির্মিতব্য উন্নয়নকাজগুলোর অগ্রগতি পরিদর্শনের সময় সিটি করপোরেশনের কর্তাব্যক্তি এবং সংশ্লিষ্ট উন্নয়নকাজে নিয়োজিত ঠিকাদাররা উপস্থিত ছিলেন।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন