Logo
Logo
×

নগর জুড়ে

জিল্লুর রহমান লিটনের মাতা তাজেদা রহমান এর কুলখানী অনুষ্ঠিত

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৭ পিএম

জিল্লুর রহমান লিটনের মাতা তাজেদা রহমান এর কুলখানী অনুষ্ঠিত
Swapno

নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান লিটন এর মাতা প্রয়াত মোসাম্মৎ তাজেদা রহমান এর কুলখানী উপলক্ষে মানবতার কল্যাণে আমরা সংগঠনের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ।

 

বুধবার (১ সেপ্টেম্বর ) বাদ যোহর দেওভোগ নাগবাড়ি মোড় সংলগ্ন নিজ বাস ভবনে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে মোঃ জিল্লুর রহমান লিটন এর মাতা প্রয়াত মোসাম্মৎ তাজেদা রহমান সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন নুর জামে মসজিদ এর প্রেস ইমাম ও খতিব হযরত মাওলানা সাঈদ আহাম্মদ।

 

এ সময় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর কৃষক লীগ এর সাধারণ সম্পাদক মোঃ জিল্লুর রহমান লিটন, মানবতার কল্যাণে আমরা সংগঠনের খোকন, খায়রুল ইসলাম, শুভ্র আহম্মেদ, সাব্বির, মোঃ সুজন, মোঃ রুবেল, মোঃ লিমন, মোঃ তপু, ও মোঃ সোহাগ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন