Logo
Logo
×

নগর জুড়ে

নাসিক মেয়র প্রার্থী বাবুকে জয় বাংলা নাগরিক কমিটির অভ্যর্থনা

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২১, ০৪:১৩ এএম

নাসিক মেয়র প্রার্থী বাবুকে জয় বাংলা নাগরিক কমিটির অভ্যর্থনা
Swapno

বেশ ভালভাবেই এগিয়ে যাচ্ছেন নাসিক মেয়র প্রার্থী কামরুল ইসলাম বাবু। শহর রক্ষার আন্দোলন নিয়ে গঠিত জয় বাংলা নাগরিক কমিটি কর্তৃক মনোনীত মেয়র প্রার্থী বাবুকে দেয়া অভ্যর্থনায়ও লক্ষ্য করা গেছে জনতার ঢল।

 

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টায় চাষাড়া চত্বরে জয় বাংলা নাগরিক কমিটি ও কামরুল ইসলাম বাবু'র সমর্থক গোষ্ঠী নাসিক মেয়র প্রার্থীকে এ অভ্যর্থনা জানান। 

 

উন্নয়ন, নাগরিক সেবা ও রাজস্ব আদায়— এই তিনটি মৌলিক শর্তের ওপর দাঁড়িয়ে ক্লিন ইমেজের কামরুল ইসলাম বাবু বলেছেন, আমাদের এখন বাড়িতে বাড়িতে যেতে হবে। ভোট চাইতে নয়। জয় বাংলা নাগরিক কমিটির রাখা সুপারিশ আমলে নিয়ে এই শহরের বাসিন্দাদের জন্য আমি  কি করতে পারবো তা জানাতে হবে। ভোট চাইবার যোগ্যতা আছে কিনা আমাদের, সেটা নিয়েও ভাবতে হবে। নারায়ণগঞ্জ নিয়ে বিস্তর গবেষণা ও লেখাপড়ার মধ্যে রয়েছি। শহরকে পাল্টে ফেলতে হবে। এই শহরকে হতে হবে এই বিশ্বের মধ্যেই এক আধুনিক শহর। যা করা ‘সম্ভব’। 

 

উল্লেখ্য, গত ২ জুন একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে কামরুল ইসলাম বাবু প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে বলেন, আমি আওয়ামী লীগের সদস্য নই। প্রাথমিক সদস্যও নই। এত বড় দলের সদস্য হওয়ার যোগ্যতা আমার নেই। যদি কখনো আমার প্রিয় দল মনে করে থাকে, বাবুকে দরকার, তখন নিজেই যোগ দেব। আমি নাসিক নির্বাচনের ট্রেনে উঠতে চাই। যেখানে আওয়ামী লীগের প্রতীক নিয়ে নির্বাচন করতে হবে এমন নয়, তবে মুক্তিযুদ্ধের চেতনায় ভর করে, বঙ্গবন্ধুর আদর্শের চারটি মুলনীতির ওপর আজীবন আস্থা রেখে এবং একজন শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অগাধ বিশ্বাস রেখে এমন পথচলায় আওয়ামী লীগের সমর্থন প্রত্যাশা করি।

 

জয় বাংলা নাগরিক কমিটির নেতা মোঃ মোস্তাক আহমেদ'র নেতৃত্বে এ সংবর্ধনা অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, এস এম আরজু, হুমায়ুন কবীর ও খাজা মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন