Logo
Logo
×

নগর জুড়ে

কিশোর গ্যাং হচ্ছে বর্তমানে সমাজের বিষফোঁড়া অতি: পুলিশ সুপার শফিউল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৯ পিএম

কিশোর গ্যাং হচ্ছে বর্তমানে সমাজের বিষফোঁড়া অতি: পুলিশ সুপার শফিউল
Swapno

নারায়ণগঞ্জ সদর মডেল থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ সদর থানার কমিউনিটি পুলিশিং এর আয়োজনে এ অনুষ্ঠানের  আয়োজন করা হয়। সদর থানার অফিসার ইনচার্জ শাহজামানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  অতিরিক্ত পুলিশ সুপার (ক' সার্কেল) মোহাম্মদ নাজমুল হাসান, নাসিক ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস সহ প্রমূখ।

 

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ শফিউল ইসলাম বলেন, কিশোর গ্যাং হচ্ছে বর্তমানে সমাজের বিষফোঁড়া। কিশোর গ্যাং, মাদক, বাল্য বিবাহ সকল বিষয়ে অভিযান অব্যাহত থাকবে। যেখানে যেখানে জুয়া খেলা হয়, সেসব জায়গায় অভিযান চালাতে হবে। আমাদের আপনারা  তথ্য দিয়ে সহযোগীতা করার অনুরোধ রইল।

 

তিনি আরও বলেন, জেলা পুলিশ সুপার স্যারের নেতৃত্বে পুলিশ বাহিনী বেশ তৎপর রয়েছে। জনগনের দোরগোড়ায় সেবা নিয়ে যেতে হবে। সেবার মধ্য দিয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে হবে আমাদের। রাত ১০ টার পরে বাইরে থাকতে নিষেধ করে তিনি বলেন, রাতে ১০টার পরে যদি কিশোরদের কেউ বাইরে থাকে তাকে জিজ্ঞাসাবাদ করবেন। সদুত্তর দিতে না পারলে অভিভাবকদের ডেকে মুচলেকা দিয়ে ছেড়ে দিবেন। যাতে মানুষ বুঝে যে, পুলিশ কাজ করছে।

 

সভাপতির বক্তব্যে অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজামান বলেন, আমরা চেষ্টা করেছি মানুষকে নুন্যতম সেবা দেয়ার জন্য। থানায় কোনো সেবা নিতে গিয়ে কাউকে কোনো টাকা পয়সা দিবেন না। আমরাও নিবো না। যদি কোনো দালাল চক্র বা অন্য কেউ টাকা-পয়সা চায় তাহলে আমাদের জানাবেন, আমরা কঠিন থেকে কঠিনতম ব্যবস্থা নিবো।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন