Logo
Logo
×

নগর জুড়ে

আবারও অবৈধ দোকানপাটে দখল হাজীগঞ্জ গুদারাঘাট

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২১, ০৯:৩৭ পিএম

আবারও অবৈধ দোকানপাটে দখল হাজীগঞ্জ গুদারাঘাট
Swapno

দখল আর উচ্ছেদ, উচ্ছেদ আর দখল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাথে এভাবেই চোর- পুলিশ খেলায় মেথে উঠেছে হাজীগঞ্জ গুদারাঘাটের অবৈধ দোকানপাট ও হকাররা। সকালে উচ্ছেদ করা হলে বিকেলে আবারও অবৈধ দোকানপাটে দখল করা হয় ঘাটটি। এভাবেই চলছে ঘাটটিতে  অবৈধ দোকানপাট ও হকারদের দৌরাত্ম। একাধিকবার প্রশাসন ও সিটি কর্পোরেশনের পক্ষে থেকে অবৈধ দোকানপাট ও হকার উচ্ছেদ করা হলো আবারও গড়ে উঠে এসকল দোকনপাট গুলো।

 

এদিকে গুদারাঘাটটিকে শীতলক্ষ্যা নদী তীরবর্তী হওয়ায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে। এছাড়াও ঘাটটি রাতের বেলা আরও সৌন্দর্য বর্ধন করতে নাসিকের পক্ষে থেকে টাওয়ার এলএডি রঙ্গিন লাইট স্থাপনা করা হয়। যাতে করে সাধারন মানুষ এখানে এসে তাদের পরিবার- পরিজন নিয়ে নদীর সৌন্দর্য ও মনোরম পরিবেশ উভোগ করতে পারে। কিন্তু ঘাটের পাশে অস্থায়ী হকার ও অবৈধ দোকানপাটের কারনে ঘাটির সৌন্দর্য বিনষ্ট হচ্ছে।

 


সরজমিনে গিয়ে গেছে, হাজীগঞ্জ ঘাটে অবৈধ ভাবে রাস্তার দুইপাশে দখল করে বসেছে প্রায় অর্ধ শতাধিক দোকানপাট। হাজীগঞ্জ- নবীগঞ্জ ঘাট দিয়ে ফেরি সার্ভিস চালু হওয়ার পর যাত্রী ও গাড়ি চলাচল বেড়েছে দ্বিগুণ। প্রতিদিন লক্ষাধিক মানুষ এইঘাট দিয়ে পারাপার হয়। কিন্তু রাস্তার বেশির ভাগ অংশ দখল করে আছে অবৈধ দোকানপাট। এর কারনে রাস্তায় হাঁটার জায়গা অনেকটাই কমে গেছে। ঘাটটিকে কেন্দ্র করে মানুষের চলাফেরার জন্য সৌন্দর্য বর্ধন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্মাণ করা হয়েছে ওয়াকওয়ে তা দখল করে রেখে অবৈধ ভাবে গড়ে ওঠা দোকানপাট গুলো। অবৈধভাবে দোকান বসিয়ে রমজমাট ব্যবসা করছে মৌসুমী ফল ব্যবসায়ীরা। তাদের ব্যবহৃত সকল ময়লা আর্বজনা ফেলে রেখেছে ঘাটের পাশে ও ওয়াকওয়ে।

 

এতে করে ঘাটের সৌন্দর্য বিলিমের পথে। ফেলা রাখা ময়লা আর্বজনার গন্ধে ঘাটের পরিবেশ দূষিত হচ্ছে। এছাড়াও রাস্তার দুই পাশে অবৈধ ভাবে বসে আছে চা পানের দোকান, পোশাকের দোকান, খাবারের দোকানসহ নানা ধরনের দোকানের দৌরাত্ম্যের কারণে রাস্তায় চলাচল করতে বিপাকে পড়ছে সাধারন মানুষ। আল- আমিন নামের এক ব্যক্তি জানান, ছোট্র একটি ঘাট দিয়ে প্রতিদিন নৌকা ও ট্রলারের পাশাপাশি ফেরি দিয়ে হাজার হাজার মানুষ পারাপার হয়ে থাকে। কিন্তু ঘাটের রাস্তার দুপাশে অবৈধ দোকানপাট ও হকারদের কারনে মানুষের চলাচলে যেমন সমস্যা হয় তেমনি ঘাটের সৌন্দর্যও বিনষ্ট হচ্ছে। ঘাটের সৌন্দর্য করার জন্য সিটি কর্পোরেশন এতো টাকা খরচ করে কোনো লাভ হয় নাই এসকল দোকানপাট ও হকারদের জন্য। ঘাটের সৌন্দর্য রক্ষায় সিটি কর্পোরেশনের কাছে জোর দাবী জানাচ্ছি।

 

এ বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার মনিটারিং কর্মকর্তা জহিরুল আলমের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও বন্ধ পাওয়া যায়।
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন