Logo
Logo
×

নগর জুড়ে

দ্রুতগামী বন্ধন বাসের ধাক্কায় প্রাণ গেলো শাওনের

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১, ১০:০২ পিএম

দ্রুতগামী বন্ধন বাসের ধাক্কায় প্রাণ গেলো শাওনের
Swapno

নগরীর কালির বাজার চারার গোপ এলাকায় বন্ধন বাসের চাপায় শাওন (৩৪) নামের এক পোষাক কারখানার শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৬ সেপ্টেম্বর) সকাল ৭:৩০ মিনিটে নারায়ণগঞ্জের কালির বাজারের চারার গোপ এলাকার কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট রোডে এ ঘটনা ঘটে।

 

নিহত শাওন বন্দর উপজেলার মদনগঞ্জ এলাকার এম এন ঘোষাল রোডের বাসিন্দা মো: জসিম উদ্দিনের ছেলে। তিনি শহরের ঈশা খাঁ সড়কের বিটেক ফ্যাশন প্রাইভেট নামক একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

 

নিহত শাওনের ছোট ভাই শাকিল জানান, কর্মস্থলে যাওয়ার পথেই শাওনের মৃত্যু হয়েছে। ভাইয়া সকালে বাসা থেকে কাজের উদ্দেশ্য বের হয়েছিলেন। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বন্ধন পরিবহনের একটি দ্রুতগামী বেপোরোয়া বাস শাওনকে চাপা দেয়।

 

নিহত শাওনের লাশ নারায়ণগঞ্জ জেনারেল ভিক্টরিয়া হাসপাতালের মর্গে রাখা হয়েছে।শাওনের বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন