Logo
Logo
×

নগর জুড়ে

গভীর রাতে কবরস্থানে অঝোরে কাঁদলেন শামীম ওসমান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২১, ০৭:৩০ পিএম

গভীর রাতে কবরস্থানে অঝোরে কাঁদলেন শামীম ওসমান
Swapno

গভীর রাতে কবরস্থানে গিয়ে অঝোরে ধারায় কাঁদলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টায় নগরীর মাসদাইর এলাকার পৌর কবরস্থানে জিয়ারত করার সময় অঝোরে ধারায় কাঁদেন তিনি। এ কবরস্থানে তার সকল পূর্ব পুরুষদের কবর রয়েছে।

 


জিয়ারত শেষে তিনি বলেন, ‘আমি এখানে দোয়া করতে এসেছি। প্রচার নয়, দোয়া চাই। এটাই আমাদের শেষ ঠিকানা। সবাইকে একদিন এই ঠিকানায় যেতে হবে।’

 

শহরের মাসদাইর এলাকার এই কবরস্থানে শামীম ওসমানের বাবা আবুল খায়ের মোহাম্মদ সামসুদ্দোহা, মা নাগিনা জোহা ও বড় ভাই এ কে এম নাসিম ওসমান, দাদা খান সাহেব এম ওসমান আলী ও দাদী জামিলা ওসমানসহ আরও অনেকের কবর রয়েছে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন