Logo
Logo
×

নগর জুড়ে

দেশী বিদেশীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে : চন্দন শীল

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২১, ০২:১৪ পিএম

দেশী বিদেশীদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে : চন্দন শীল
Swapno

আওয়ামীলীগের রাজনীতি নিয়ে দেশী বিদেশিদের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। খন্দকার মোস্তাকরা কিন্তু যুগে যুগে ছিলো আর এখনো রয়েছে। তারা বিএনপি- জামাতকে নিয়ে দেশের উন্নয়ন রুখতে বিভিন্ন ইসু নিয়ে কাজ করছে। ত্বকি হত্যার বিচার আমরাও চাই। কিন্তু ঐ হত্যাকান্ড নিয়ে কোনো নোংরা রাজনীতি করবেন না। 

 

শুক্রবার (১০ই) সেপ্টেম্বর সন্ধ্যায় নগরীর ১৪নং ওয়ার্ডের ডিএন রোডের গোয়ালপাড়া এলাকায় এক কর্মী সভায় নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও ঘাতক দালাল নির্মূল কমিটি জেলার সভাপতি বাবু চন্দন শীল এসব কথা বলেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি এডভোকেট খোকন সাহা বলেন, নারায়ণগঞ্জ সিটি এলাকায় কি উন্নয়ন হচ্ছে তা আপনারা জানেন। নগরবাসী টেক্স দিবেন, আর আশানুরূপ উন্নয়ন হবেনা তা আর নারায়ণগঞ্জ বাসি মেনে নিবে না। নোংরামি করবেন না। যারা দূর্নীতি করে, যারা নোংরামি করে তাদের জায়গা আর আওয়ামীলীগে হবে না।

 

নাসিক ১৪নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সভাপতি এস এম পারভেজ এর সভাপতিত্বে এবং মহানগর আওয়ামীলীগের সদস্য মোঃ মাসুম আহমেদের সার্বিক পরিচালনায়  কর্মীসভায় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল, মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট মাহমুদা মালা, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভূঁইয়া সাজনু, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ জুয়েল হোসেন, মহিলা আওয়ামীলীগের জেলা সভানেত্রী ও সাবেক নাসিক কাউন্সিলর ইসরাত জাহান স্মৃতি ও মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ প্রমুখ।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন