১৭ নং ওয়ার্ডে স্মার্ট কার্ড বিতরণের উদ্বোধনকালে কাউন্সিলর বাবু
যুগের চিন্তা অনলাইন
প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২১, ১০:২৭ পিএম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৭নং ওয়ার্ডে ২০১৯ সালে ভোটার তালিকায় অন্তর্ভুক্তদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিক ১৭নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল করিম বাবু।
নাসিক ১৭ নং ওয়ার্ড আদর্শ বালিকা বিদ্যালয়ে সকাল সাড়ে ৯ টা থেকে বিকেল সাড়ে ৩টা পযর্ন্ত মোট ৮২৭ জনের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ করা হয়।


